E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

কর্দমাক্ত কাঁচা রাস্তা, বিক্ষোভ

রাস্তাটি দুই গ্রামের সংযোগ ঘটিয়েছে। ভুক্তভোগীদের মধ্যে শেখ রফিক, অরুণ পাত্র, সেরিনা বেগম প্রমুখের অভিযোগ, হাঁটুসমান কাদা মাড়িয়ে যাতায়াত করতে হচ্ছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ জুলাই ২০২৬ ০২:১০
রাস্তার হাল এমনই।

রাস্তার হাল এমনই। নিজস্ব চিত্র।

প্রায় ৪০০ মিটারের কাঁচা রাস্তাটিকে কংক্রিটের করার দাবি মেটেনি। বছর পনেরো মোরামও পড়েনি। বর্ষায় এক হাঁটু কাদা ভেঙে যাতায়াত করতে হচ্ছে আরামবাগের আরান্ডি ২ পঞ্চায়েতের হিয়াৎপুর এবং সংলগ্ন চন্দ্রবান গ্রামের মানুষকে। সোমবার এর প্রতিবাদে এবং রাস্তা পাকা করার দাবিতে বিক্ষোভ দেখালেন গ্রামবাসী।

রাস্তাটি দুই গ্রামের সংযোগ ঘটিয়েছে। ভুক্তভোগীদের মধ্যে শেখ রফিক, অরুণ পাত্র, সেরিনা বেগম প্রমুখের অভিযোগ, হাঁটুসমান কাদা মাড়িয়ে যাতায়াত করতে হচ্ছে। স্কুল-কলেজের পড়ুয়া এবং রোগীরা খুবই অসুবিধায় পড়ছেন। রোগীদের খাটিয়ায় তুলে নিয়ে যেতে হয়। প্রশাসনের বিভিন্ন স্তরে এবং ‘পাড়ায় সমাধান’ শিবিরে একাধিকবার আবেদন-নিবেদন করেও ফল হয়নি। এমনকি, নতুন সরকারের যে ‘জনকল্যাণ’ শিবির হল, সেখানেও জানানো হয়েছে। এখনও সাড়া মেলেনি।

পঞ্চায়েতের তহবিলের অভাবে রাস্তাটি হয়নি জানিয়ে প্রধান সুফিয়া বেগম বলেন, “রাস্তাটি কংক্রিটের করার জন্য অনেক আগেই পথশ্রী প্রকল্পে দেওয়া আছে। এ বার জনকল্যাণ শিবিরেও মানুষ দাবি জানিয়েছেন। বিষয়টি ব্লক প্রশাসনেরও নজরে আছে। সুরাহা হবে বলে আশা করছি।’’

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Arambagh

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy