Advertisement
E-Paper

দুর্গাপুজোর পাস-কাণ্ডে ইন্দ্রনীলের আগাম জামিনের আর্জিতে জটিলতা সুপ্রিম কোর্টে! মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি দত্ত

ইউনেস্কোর নাম ভাঙিয়ে চড়া দামে দুর্গাপুজোর পাস বিক্রির অভিযোগে নাম জড়িয়েছে রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীলের। এ নিয়ে অভিযোগ দায়ের হয় বৌবাজার থানায়। পরে তদন্তে নামে ইডিও।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০২৬ ১৫:১৬
রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন।

রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন। — ফাইল চিত্র।

রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা গায়ক ইন্দ্রনীল সেনের আগাম জামিনের মামলায় এ বার জটিলতা তৈরি হল সুপ্রিম কোর্টেও। দুর্গাপুজোর পাস ‘দুর্নীতির’ মামলায় তাঁর আগাম জামিনের আর্জি আগেই খারিজ হয়েছে কলকাতা হাই কোর্টে। এ বার তাঁর মামলা থেকে সরে দাঁড়ালেন সুপ্রিম কোর্টের বিচারপতি দীপঙ্কর দত্তও।

মঙ্গলবার বিচারপতি দত্ত এবং বিচারপতি শীল নাগুর বেঞ্চে শুনানির জন্য ওঠে ইন্দ্রনীলের আগাম জামিনের আর্জি। তখনই ব্যক্তিগত কারণে ওই মামলা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন বিচারপতি দত্ত। ফলে এখনও ইন্দ্রনীলের আগাম জামিনের আর্জির শুনানি হচ্ছে না শীর্ষ আদালতে। নিয়ম অনুযায়ী মামলাটি ফের পাঠানো হবে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের কাছে। পরে সেখান থেকে মামলাটি অন্য বেঞ্চে পাঠানো হবে শুনানির জন্য।

ইউনেস্কোর নাম ভাঙিয়ে চড়া দামে দুর্গাপুজোর পাস বিক্রির অভিযোগে নাম জড়িয়েছে রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীলের। দুর্গাপুজোর ‘প্রিভিউ শো’-র নামে কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে অভিযোগ। এ নিয়ে কলকাতার বৌবাজার থানায় অভিযোগ দায়ের করেন জয়দীপ মুখোপাধ্যায় নামে এক ব্যক্তি। তাঁর অভিযোগের ভিত্তিতেই এফআইআর দায়ের করে তদন্তে নামে বৌবাজার থানা। পরে ইডিও তদন্ত শুরু করে। প্রাথমিক তদন্তে ইডির অনুমান, ৫০ থেকে ৬০ কোটি টাকার দুর্নীতি হয়েছে। ইতিমধ্যেই দু’বার ইন্দ্রনীলকে সিজিও কমপ্লেক্সের দফতরে ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করেছে ইডি। তার আগে ইন্দ্রনীলের কসবার বাড়ি এবং সিঙ্গুরের বাগানবাড়ি-সহ বিভিন্ন ঠিকানায় তল্লাশি চালিয়েছিল ইডি।

এই মামলায় আগাম জামিন চেয়ে আগে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন চন্দননগরের প্রাক্তন বিধায়ক। কিন্তু সেই আর্জি খারিজ করে দেয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চ। হাই কোর্টে ধাক্কা খাওয়ার পরে ওই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যান ইন্দ্রনীল। এ বার সেখানেও জটিলতা তৈরি হল তাঁর আগাম জামিনের মামলায়।

Supreme Court indranil sen

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy