ভাঙড়ের উত্তর কাশীপুর থানার শোনপুরে এক ব্যক্তির বাড়িতে ঢুকে ভাঙচুর, বোমাবাজির অভিযোগ উঠল। মাজেত গোলদার নামে ওই ব্যক্তির দাবি, আইএসএফ ঘনিষ্ঠ ঠিকাদার সাকবাত মোল্লা ও তাঁর সহযোগীরা মিলে হামলা চালায়। তাঁকে ভিটেছাড়া করতেই এই হামলা বলে অভিযোগ মাজেতের। তদন্ত করছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, ওই এলাকায় দীর্ঘদিন ধরে সরকারি জমিতে বাড়ি করে সপরিবার বাস করছেন মাজেত। সম্প্রতি তাঁর বাড়ির পিছনে জমি কিনেছেন ভাঙড় ২ ব্লকের ওই ঠিকাদার। যাতায়াতের রাস্তার জন্য ওই ঠিকাদার তাঁর জমির সামনে সরকারি জমি ছেড়ে দেওয়ার জন্য মাজেতকে চাপ দিতে থাকেন। কিন্তু মাজেত রাজি হননি। অভিযোগ, এর পরেই শনিবার রাতে মাজেতের বাড়িতে হামলা হয়। বাড়ি লক্ষ্য করে বোমাবাজি করা হয়। বাড়িতে ঢুকে আসবাবপত্র, ফ্রিজ, খাট, আলমারি, বাইক, বাসনপত্র-সহ রান্নার সরঞ্জাম ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ। পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়।
মাজেত বলেন, “ঠিকাদার সাকবাত মোল্লার নেতৃত্বে হামলা চালানো হয়েছে। আলা মোল্লা, সাজ্জাদ মোল্লা-সহ আইএসএফের কর্মীরা বাড়িতে ঢুকে তছনছ করেছে।” যদিও অভিযোগ অস্বীকার করেছেন সাকবাত। সাজ্জাদ মোল্লার পাল্টা দাবি, “মাজেত নিজেই এ সব
করে আইএসএফের বদনাম করতে চাইছে।”