E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

অসম থেকে দিনহাটায় অস্ত্র বিক্রির চেষ্টা, ধৃত ৪

একটি কালো রঙের বিলাসবহুল গাড়িতে চড়ে অসম থেকে কোচবিহার শহর হয়ে দিনহাটায় প্রবেশ করেছিল ওই চার জন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০২৬ ০৮:২৫
প্রতিনিধিত্বমূলক ছবি।

প্রতিনিধিত্বমূলক ছবি।

সীমান্ত মহকুমা দিনহাটায় ফের উদ্ধার আগ্নেয়াস্ত্র। অসমের ধুবরি থেকে দিনহাটায় বেআইনি অস্ত্র বিক্রি করতে এসে পুলিশের জালে ধরা পড়ল চার দুষ্কৃতী। বুধবার ধৃতদের দিনহাটা মহকুমা আদালতে তোলা হলে বিচারক পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম মইজুদ্দিন শেখ, সাদ্দাম হোসেন খন্দকার, নূর হোসেন আলি ও সানোয়ার হোসেন। ধুবরির বাসিন্দা এই চার জন কী উদ্দেশ্যে এবং কার কাছে অস্ত্র পৌঁছে দিতে দিনহাটায় এসেছিল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি কালো রঙের বিলাসবহুল গাড়িতে চড়ে অসম থেকে কোচবিহার শহর হয়ে দিনহাটায় প্রবেশ করেছিল ওই চার জন। গোপন সূত্রে খবর পেয়ে দিনহাটার পুটিমারির খড়খড়িয়া মাশানপাট এলাকায় গাড়িটিকে আটক করে পুলিশ। গাড়িটিতে তল্লাশি চালিয়ে এবং চার আরোহীকে জিজ্ঞাসাবাদের পরে উদ্ধার হয় একটি একনালা বন্দুক এবং এক রাউন্ড তাজা গুলি। এর পরেই পুলিশ তাদের গ্রেফতার করে। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, বিহারের মুঙ্গের থেকে শিলিগুড়ি হয়ে যে সমস্ত বেআইনি অস্ত্র দিনহাটায় ঢুকছে, এই চক্রটিও তারই অংশ।

দিনহাটায় একের পর এক অস্ত্র উদ্ধারের ঘটনা নতুন নয়। গত বিধানসভা নির্বাচনের আগেও এই সীমান্ত মহকুমায় একাধিক রাজনৈতিক সংঘর্ষে দেদার আগ্নেয়াস্ত্র ব্যবহারের অভিযোগ উঠেছিল। তার পর থেকে মাঝেমধ্যেই দিনহাটার বিভিন্ন প্রান্ত থেকে অবৈধ অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। তবে অসমের ধুবরি থেকে বিলাসবহুল গাড়ি চড়ে অস্ত্র নিয়ে আসার এই নতুন ছক চিন্তায় ফেলেছে তদন্তকারীদের।

পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, ধৃতদের হেফাজত চেয়ে আদালতে আবেদন জানানো হয়েছিল। বিচারক পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Dinhata

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy