E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

সিপিএমের কার্যালয় দখলের অভিযোগ

পুলিশের তরফে অবশ্য এ নিয়ে কেউ কিছু বলতে চাননি।বিধায়ক শিখা চট্টোপাধ্যায় অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ জুলাই ২০২৬ ০৭:৪৮
এই কার্যালয় নিয়ে বিতর্ক।

এই কার্যালয় নিয়ে বিতর্ক। নিজস্ব চিত্র ।

শিলিগুড়ি লাগোয়া ডাবগ্রামে সিপিএমের কার্যালয় দখলের অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। অভিযোগ, ৪ জুলাই ডাবগ্রাম ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বারিভাসা মাদানি বাজার এলাকায় বিজেপির লোকজন তালা ভেঙে সিপিএমের ওই কার্যালয় দখল করে। সেখানে স্থানীয় বিধায়ক শিখা চট্টোপাধ্যায়ের ছবি সম্বলিত হোর্ডিংও লাগানো হয়েছে। দলীয় কার্যালায় দখল করা নিয়ে স্থানীয় নেতৃত্ব নিউ জলপাইগুড়ি থানায় অভিযোগ দায়ের করতে গেলে তাঁদের অভিযোগ গ্রহণের প্রতিলিপি দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। ১৩ দিন হয়ে গেলেও অভিযোগ নথিভুক্ত করা হয়নি বলে সরব হয়েছেন সিপিএম নেতৃত্ব। পুলিশের তরফে অবশ্য এ নিয়ে কেউ কিছু বলতে চাননি।বিধায়ক শিখা চট্টোপাধ্যায় অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘‘বিজেপির নাম করে কেউ বা কারা এ কাজ করছে বলতে পারব না। ওরা বিজেপির কেউ নয়। আমরা কারও অফিস দখল করিনি।’’

সিপিএমের দার্জিলিং জেলা সম্পাদক সমন পাঠক এই ঘটনায় অসন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, ‘‘স্থানীয় নেতৃত্ব মানুষের সাহায্য নিয়ে ওই কার্যালয় তৈরি করেছিল। ওই সমস্ত মানুষকে সঙ্গে নিয়ে আমরা প্রয়োজনে আন্দোলনে নামব।’’ জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য দিলীপ সিংহ জানান, তারা অপেক্ষা করছেন। থানা অভিযোগ না নিলে এ বার আন্দোলনে নামা হবে। দলের ডাবগ্রাম লোকাল কমিটির সম্পাদক কমল বারুই বলেন, ‘‘আমরা প্রায় রোজই থানায় যাচ্ছি। অথচ পুলিশ অভিযোগ নথিভুক্ত করে ব্যবস্থা নিচ্ছে না।’’

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
BJP CPIM Siliguri

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy