Advertisement
E-Paper

প্রতিবেশীর খামার থেকে উদ্ধার গাজোলের বিজেপি নেতার পুত্রের দেহ! রহস্যমৃত্যুর কারণ নিয়ে ইঙ্গিত দিলেন বাবা

ঘটনাস্থলে পৌঁছে গাজোল থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১২ অক্টোবর ২০২৬ ১৩:২১

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

বিজেপির বুথ সভাপতির পুত্রের মৃতদেহ উদ্ধার হল মালদহের গাজোলে। ওই নেতার প্রতিবেশীর খামারে মিলেছে দেহ। পরিবারের দাবি, খুন করা হয়েছে। তবে কারণ নিয়ে রয়েছে ধন্দ। ঘটনার তদন্তে নেমেছে গাজোল থানার পুলিশ।

মালদহের গাজোল থানার বাবুপুর গ্রাম পঞ্চায়েতের সিংহইল গ্রামের বিজেপির বুথ সভাপতি মাঝি মুর্মু। রবিবার সন্ধ্যা থেকে তাঁর ছেলে বিপ্লব মুর্মু বাড়ি ফেরেননি। রবিবার সকালে প্রতিবেশীর খামার থেকে উদ্ধার হয় তাঁর মৃতদেহ। স্থানীয় এক মহিলা দেখতে পেয়ে খবর দেন বিপ্লবের বাড়িতে। পরিবারের সদস্যেরা ছুটে গিয়ে দেখেন, নিথর অবস্থায় পড়ে রয়েছেন যুবক। থানায় খবর দেওয়া হয়।

ঘটনাস্থলে পৌঁছে গাজোল থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। মৃতের বাবা তথা বিজেপি নেতা মাঝির অভিযোগ, প্রেমঘটিত কারণে খুন হয়ে থাকতে পারেন তাঁর ছেলে। প্রতিবেশী এক তরুণীর সঙ্গে তাঁর ছেলের সম্পর্ক ছিল। সেই নিয়ে বিবাদও হয়েছিল। রবিবার সন্ধ্যায় বাড়িতে খেতে আসার কথা বলে আর বাড়ি ফেরেননি বিপ্লব। মাঝির অভিযোগ, খুনের নেপথ্যে রাজনৈতিক প্রতিহিংসাও থাকতে পারে।

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy