E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

তেল বন্ধ, চলছে না আবর্জনার গাড়ি

পুরসভা সূত্রে জানা গিয়েছে, রবিবার বাদে সপ্তাহে ছ’দিন আলিপুরদুয়ার শহরের বাড়ি বাড়ি থেকে মূলত সাইকেল-ভ্যানে করে আবর্জনা সংগ্রহ হয়।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৬ ০৮:২৩
—প্রতিনিধিত্বমূলক ছবি।

—প্রতিনিধিত্বমূলক ছবি।

বিল না মেলায় পেট্রল পাম্প তেল দেওয়া বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ। আরও অভিযোগ, যার জেরে চালানো যাচ্ছে না আবর্জনা সংগ্রহের বড় গাড়িগুলি। যে গাড়িগুলিতে শহরের বিভিন্ন জায়গা থেকে আবর্জনা সংগ্রহের পাশাপাশি সাইকেল-ভ্যানে করে বাড়ি বাড়ি থেকে সংগ্রহ করা আবর্জনাও মাঝেরডাবরিতে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পে পাঠানো হয়। এর ফলে আলিপুরদুয়ার শহরে বন্ধ হয়ে গেল জঞ্জালঅপসরণের কাজ। অভিযোগ, যে কারণে রাস্তার আশপাশে তো বটেই, এমনকি, বাড়ি, নার্সিংহোম, হাসপাতাল-সহ সর্বত্রই জমছে আবর্জনার স্তূপ। বিভিন্ন জাগায় ছড়াচ্ছে দুর্গন্ধ। ‘অভিভাবকহীন’ পুরসভাকে নিয়ে ক্ষোভও বাড়ছে শহরজুড়ে।

পুরসভা সূত্রে জানা গিয়েছে, রবিবার বাদে সপ্তাহে ছ’দিন আলিপুরদুয়ার শহরের বাড়ি বাড়ি থেকে মূলত সাইকেল-ভ্যানে করে আবর্জনা সংগ্রহ হয়। এই কাজে পুরসভার ২৬টি বড় গাড়িও রয়েছে। পুরসভা সূত্রের খবর, পাম্প থেকে তেল দেওয়া বন্ধ করে দেওয়ায় চার দিন ধরে বড় গাড়িগুলি চালানো যাচ্ছে না। এদিকে ভ্যানে করে আবর্জনা মাঝেরডাবরিতে পাঠানোও সম্ভব নয়। ফলে গোটা শহরজুড়েই আবর্জনা সংগ্রহের কাজ বন্ধ রাখা হয়েছে।

এ নিয়ে একাধিক বার যোগাযোগের চেষ্টা করা হলেও পুরসভার আধিকারিকেরা ফোন ধরেননি। তবে প্রশাসনের এক কর্তারা কথায়, এ জন্য বিগত একাধিক নির্বাচিত পুরবোর্ডই দায়ী। তাঁর বক্তব্য, গত কয়েক বছর পুরসভার আয় বাড়াতে কোনও ব্যবস্থা হয়নি। উল্টে কারণ ছাড়াই অস্থায়ী ভাবে প্রচুর লোক পুরসভায় নিয়োগ করা হয়েছে। যার ফল এখন মিলছে।যদিও জঞ্জাল সমস্যা অতি দ্রুত মিটিয়ে নেওয়া যাবে বলেও জানিয়েছেনওই কর্তা।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Alipurduar

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy