E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

কড়া নিরাপত্তায় আজ পরীক্ষা শুরু

মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরের একাধিক কেন্দ্রে নকল করা আটকাতে কড়া নজরদারির ব্যবস্থা রাখা হয়েছে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৬ ০৮:৫১
প্রতিনিধিত্বমূলক ছবি।

প্রতিনিধিত্বমূলক ছবি।

বসানো হয়েছে মেটাল ডিটেক্টর। থাকছে নজর ক্যামেরাও। আজ, সোমবার থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সিমেস্টারের পরীক্ষা। তা নির্বিঘ্নে সম্পন্ন করতে এমনই একাধিক পদক্ষেপ করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সংসদ সূত্রে জানা গিয়েছে, প্রশ্নপত্র ফাঁস ও পরীক্ষা কেন্দ্রে নকল করা রুখতে নজরদারির দায়িত্বে থাকা শিক্ষক-শিক্ষিকাদের অতিরিক্ত সতর্ক থাকার নির্দেশও দেওয়া হয়েছে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের উত্তরবঙ্গ আঞ্চলিক শাখার উপসচিব রাজীব বিশ্বাস বলেন, ‘‘সমস্ত নিয়ম মেনেই তৃতীয় সিমেস্টার হবে। কেউ এ বার পরীক্ষা দিতে না পারলেও পরে চতুর্থ সিমেস্টারের সঙ্গে তৃতীয় সিমেস্টার দিতে পারবে।’’ তিনি জানান, স্পর্শকাতর কেন্দ্রগুলিতে বিশেষ নজরদারির ব্যবস্থা
করা হয়েছে।

মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরের একাধিক কেন্দ্রে নকল করা আটকাতে কড়া নজরদারির ব্যবস্থা রাখা হয়েছে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ নিযুক্ত জেলার পরীক্ষা পরিচালন কমিটির যুগ্ম আহ্বায়ক অনুপম দাস বলেন, ‘‘সংসদের নির্দেশ ও নির্দেশিকা মেনে সুষ্ঠু ভাবে পরীক্ষা পরিচালনার সব রকম প্রস্তুতি নেওয়া হয়েছে। ওই জেলার ইসলামপুর মহকুমার সমস্ত পরীক্ষা কেন্দ্রের উপরে বিশেষ নজর রাখা হচ্ছে।’’ হেমতাবাদ আদর্শ বিদ্যালয়ের শিক্ষক দীপাঞ্জন সরকার বলেন, ‘‘পরীক্ষার্থীরা অসৎ উপায় অবলম্বন করলে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।’’

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে যেতে যাতে সমস্যা না হয়, তার জন্য জেলার বিভিন্ন রুটে পর্যাপ্ত সরকারি ও বেসরকারি বাস চালু রাখারও নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে বেশ কিছু জঙ্গল-পথ রয়েছে। সেই সব পথে লক্ষ্য রাখবে বন দফতর। জলপাইগুড়ি জেলা উচ্চমাধ্যমিক পরীক্ষা কমিটির যুগ্ম আহ্বায়ক তনয় দাস বলেন, ‘‘পরীক্ষা শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করতে সব ধরনের পদক্ষেপ করা হয়েছে।’’

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Malda North Dinajpur

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy