E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

গুয়াহাটিতে ম্যারাথন, যানজট এ রাজ্যেও

অসম পুলিশের তরফে জানানো হয়েছে, ম্যারাথনের জন্য কিছু সময়ের জন্য অন্য রাজ্য থেকে কোনও গাড়ি ঢুকতে দেওয়া হয়নি। রবিবার ভোর ৫টা থেকে গুয়াহাটির ২৭ নম্বর জাতীয় সড়কে ম্যারাথন শুরু হয়।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৫ ০৭:০৭
অসম সীমানা বন্ধ থাকায় ২৭ নম্বর জাতীয় সড়কের উপরে পারোকাটা এলাকায় ট্রাকের লাইন।

অসম সীমানা বন্ধ থাকায় ২৭ নম্বর জাতীয় সড়কের উপরে পারোকাটা এলাকায় ট্রাকের লাইন। —নিজস্ব চিত্র।

গুয়াহাটিতে জাতীয় সড়কে ম্যারাথন আয়োজনের জেরে রবিবার ভোর থেকে সে রাজ্যে পণ্যবাহী ট্রাক ও অন্য যানবাহন ঢুকতে দেওয়া হয়নি। তার জেরে এ দিন বেলা ১২টা পর্যন্ত আলিপুরদুয়ারের কুমারগ্রাম ব্লকের পাশাপাশি, শামুকতলা রোড, চেপানি, বারবিশা-সহ বিভিন্ন এলাকায় সীমানার কাছে ট্রাক ও গাড়ির লম্বা লাইন পড়ে যায়। অভিযোগ, দীর্ঘ যানজটে দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। পরিস্থিতি সামলাতে সকাল থেকেই রাস্তায় নামে দুই রাজ্যের পুলিশ। আলিপুরদুয়ার জেলার পুলিশ সুপার ওয়াই রঘুবংশী বলেন, ‘‘জাতীয় সড়কে যানজট মোকাবিলা ও সাধারণ মানুষের সুবিধায় ভোর থেকেই রাস্তায় নজরদারি ছিল। কোথাও কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।’’

অসম পুলিশের তরফে জানানো হয়েছে, ম্যারাথনের জন্য কিছু সময়ের জন্য অন্য রাজ্য থেকে কোনও গাড়ি ঢুকতে দেওয়া হয়নি। রবিবার ভোর ৫টা থেকে গুয়াহাটির ২৭ নম্বর জাতীয় সড়কে ম্যারাথন শুরু হয়। তার আগে, অসম পুলিশ ভোর ৩টে থেকে ওই এলাকায় জাতীয় সড়কে যান চলাচল বন্ধ করে দিয়েছিল। বেলা ১২টা পর্যন্ত অসম-বাংলা সীমানা দিয়ে জরুরি পরিষেবার গাড়ি ছাড়া অন্য যানবাহন প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়। বেলা ১২টার পরে নিষেধাজ্ঞা উঠলে, জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Marathon Traffic Congestion Alipurduar National Highway guwahati Assam

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy