E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

খাবারের অপচয় রোখার বার্তা

আলিপুরদুয়ারের বেলতলা স্বামীজি ক্লাবের কর্মকর্তারা জানিয়েছেন, সে কারণেই এ বছরের পুজোর থিম হিসাবে তাঁরা বেছে নিয়েছেন ‘পৃথিবী গদ্যময়’।

পার্থ চক্রবর্তী

শেষ আপডেট: ১৩ অক্টোবর ২০২৬ ০১:২৩
প্রতিনিধিত্বমূলক ছবি।

প্রতিনিধিত্বমূলক ছবি।

‘পূর্ণিমা-চাঁদ যেন ঝলসানো রুটি’ সুকান্ত ভট্টাচার্যের কবিতার এই পংক্তিই বেলতলা স্বামীজি ক্লাবের এ বারের পুজোর আদর্শ। অযথাখাদ্যের অপচয় বন্ধ করার লক্ষ্যেই এ বারের থিম সাজিয়েছে ক্লাবটি। বেলতলা স্বামীজি ক্লাবের অন্যতম কর্মকর্তা শুভজিৎ ধর বলেছেন, “এক শ্রেণির মানুষ আজও একমুঠো খাবারের জন্য হাহাকার করেন। খালি পেটে থাকেন। কিন্তু আর একটি শ্রেণি খাবারের অপচয় করেন। অনেক খাবার ফেলে দেন।” তাঁর সংযোজন, “একটি সমাজে আমরা সকলে বাস করি। প্রতিদিন ঘুম থেকে উঠে হয়তো অনেকের মধ্যে একে অপরেরসঙ্গে দেখাও হয়। তার পরেও দু’টি শ্রেণিতে বিভক্ত সকলে। কেউ খাবার পায় না। কেউ আবার খাবার অপচয় করে। ফেলে দেয়। যা বন্ধ হওয়া প্রয়োজন।”

আলিপুরদুয়ারের বেলতলা স্বামীজি ক্লাবের কর্মকর্তারা জানিয়েছেন, সে কারণেই এ বছরের পুজোর থিম হিসাবে তাঁরা বেছে নিয়েছেন ‘পৃথিবী গদ্যময়’। মণ্ডপে তুলে ধরা হবে, এক শ্রেণির মানুষ কী ভাবে একটু খাবারের পেছনে ছুটে বেড়াচ্ছেন। কিন্তু অন্য একটি শ্রেণির তাতে যেন কোনও ভ্রুক্ষেপই নেই। নিত্যদিন দামি-দামি খাবার অর্ডার করছেন, কিছুটা খাচ্ছেন, বাকিটা অপচয় করছেন।

বেলতলা স্বামীজি ক্লাবের কর্মকর্তাদের কথায়, তাদের পুজো দেখতে শুধুমাত্র আলিপুরদুয়ার শহরই নয়, দূর-দূরান্তের বহু মানুষও আসেন। পুজোর এই ভাবনায় তাঁরা কিছুটা হলেও সচেতন হবেন। আর সেটা হলেই তাঁরা তাদের এই ভাবনাকে সফল বলে মনে করবেন।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Food Wastage Alipurduar

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy