Advertisement
E-Paper

পুলিশকর্মীকে বেধড়ক মারধর, কোচবিহারে গ্রেফতার উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের দুই কর্মী

তবে আক্রান্ত পুলিশকর্মীর অভিযোগ এর পর পরিবহণ সংস্থার অনুসন্ধান কেন্দ্র থেকে আরও কয়েকজন কর্মী এসে চড়াও হন তাঁর উপর।

শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০২৬ ০২:৩১
প্রতিনিধিত্বমূলক ছবি।

প্রতিনিধিত্বমূলক ছবি।

সরকারি বাসের অনুসন্ধান কেন্দ্রে এক পুলিশকর্মীকে মারধর করার অভিযোগে গ্রেফতার দু’জন। ধৃতেরা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের কর্মী। বুধবার তাঁদের গ্রেফতার করে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ।

সূত্রের খবর, সাহেবগঞ্জ থানার এক পুলিশকর্মী কর্তব‍্যরত না থাকা অবস্থায় উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের বাস ধরতে আসেন। বাসের গন্তব্যস্থলের বিষয়ে কন্ডাকটরের কাছে জানতে চান। অভিযোগ, একাধিক বার জিজ্ঞাসা করার পরেও কন্ডাকটর কোনও জবাব না দেওয়ায় ওই পুলিশকর্মীর সঙ্গে বচসা শুরু হয়। পরিস্থিতি হাতাহাতির পর্যায়ে চলে গেলে অন্য বাসযাত্রীদের হস্তক্ষেপে তা নিয়ন্ত্রণে আসে। তবে আক্রান্ত পুলিশকর্মীর অভিযোগ এর পর পরিবহণ সংস্থার অনুসন্ধান কেন্দ্র থেকে আরও কয়েকজন কর্মী এসে চড়াও হন তাঁর উপর। মারতে মারতে তাঁকে টেনেহিঁচড়ে অনুসন্ধান কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। অভিযোগ, ওই পুলিশকর্মী তাঁর আইডি কার্ড দেখালেও মারধর থেকে বিরত থাকেননি অভিযুক্তেরা। এর পর থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে ওই সহকর্মীকে উদ্ধার করে এবং পরিবহণ নিগমের দু’জন কর্মীকে গ্রেফতার করে।

Cooch Behar NBSTC

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy