E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

ভাড়ায় ব্যাঙ্ক অ্যাকাউন্ট, চক্রের খোঁজ পুলিশের

অ্যাকাউন্ট ব্যবহার করার বিনিময়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের মাসিক টাকা দেওয়া হয়। এর পর ওই অ্যাকাউন্টগুলির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ বিভিন্ন অ্যাকাউন্টে স্থানান্তর করা হচ্ছে।

শুভঙ্কর পাল

শেষ আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৬ ০১:৪৬
—প্রতিনিধিত্বমূলক ছবি।

—প্রতিনিধিত্বমূলক ছবি।

শিলিগুড়ি শহরের বিভিন্ন ব্যাঙ্কের শাখায় থাকা একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে সাইবার প্রতারণার টাকা লেনদেনের অভিযোগ সামনে এসেছে। সাইবার ক্রাইম বিভাগের নির্দেশে সম্প্রতি এই ধরনের লেনদেনের ‘হটস্পট’ চিহ্নিত করার কাজ শুরু করেছে শিলিগুড়ি সাইবার ক্রাইম থানার পুলিশ। তদন্তে ইতিমধ্যেই শহরের বেশ কয়েকটি ব্যাঙ্কের শাখায় এমন একাধিক অ্যাকাউন্টের সন্ধান মিলেছে, যেগুলিতে রহস্যজনক আর্থিক লেনদেন হয়েছে বলে পুলিশের দাবি।

পুলিশের প্রাথমিক অনুমান, এগুলির পিছনে শহরে বেশ কয়েকটি চক্র কাজ করছে। এজেন্টরা সাধারণ মানুষের কাছ থেকে অ্যাকাউন্ট সংগ্রহ করে পরবর্তীতে দেশ-বিদেশে সক্রিয় সাইবার প্রতারকদের হাতে সেই অ্যাকাউন্টের তথ্য তুলে দিচ্ছে। অ্যাকাউন্ট ব্যবহার করার বিনিময়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের মাসিক টাকা দেওয়া হয়। এর পর ওই অ্যাকাউন্টগুলির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ বিভিন্ন অ্যাকাউন্টে স্থানান্তর করা হচ্ছে। অ্যাকাউন্টগুলি সংগ্রহ করে কারা সাইবার প্রতারকদের হাতে তুলে দিচ্ছে, সেই এজেন্টদের এখনও খোঁজ পাওয়া সম্ভব হয়নি। তাদের খোঁজে তল্লাশি ও নজরদারি শুরু করেছে সাইবার ক্রাইম থানার পুলিশ। তদন্তের স্বার্থে এই মুহূর্তে বিস্তারিত তথ্য প্রকাশ করতে চাইছেন না শিলিগুড়ি সাইবার ক্রাইম থানার আধিকারিকেরা। সম্প্রতি শিলিগুড়ির ফুলবাড়িতে একটি ব্যাঙ্কের শাখায় প্রায় ১০টি অ্যাকাউন্টের মাধ্যমে ৫৪ লক্ষ টাকা ও শিলিগুড়িতে আরেকটি ব্যাঙ্কের কিছু অ্যাকাউন্ট ও দু’টি পিওএস মেশিনের মাধ্যমে প্রায় ১ কোটি ২৪ লক্ষ টাকার লেনদেন হয়েছে।।

এর আগেও শিলিগুড়িতে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া নিয়ে তার মাধ্যমে সাইবার প্রতারণার টাকা লেনদেনের একাধিক ঘটনা প্রকাশ্যে এসেছে। সেই ঘটনাগুলির তদন্তে শিলিগুড়ি পুলিশের হাতে বেশ কয়েকজন অভিযুক্ত গ্রেফতারও হয়েছে।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Siliguri

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy