E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

দুর্গাপুজোয় অনুদান বণ্টনে সঙ্ঘের নির্দেশিকা

কী ভাবে পুজো কমিটিগুলিকে অনুদানের ব্যবস্থা করে দিতে হবে— সেই কর্মপদ্ধতিও বিজেপির জেলা নেতৃত্বকে বলে দেওয়া হয়েছে।

গৌর আচার্য 

শেষ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৬ ০৮:৪৬
প্রতিনিধিত্বমূলক ছবি।

প্রতিনিধিত্বমূলক ছবি।

তৃণমূলের আমলে উত্তর দিনাজপুরে বিজেপি-প্রভাবিত পুজো কমিটিগুলিকে সরকারি অনুদানের টাকা দেওয়া হয়নি বলে অভিযোগ। এ বছর দুর্গাপুজোর মুখে এই নিয়ে সরব বিজেপির জেলা নেতৃত্ব। দলের অন্দরের খবর, এ বছর যাতে বিজেপি-প্রভাবিত সমস্ত পুজো কমিটি সরকারি অনুদান পায়, সে বিষয়ে দিন কয়েক আগে জেলা নেতৃত্বকে সতর্ক করেছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের কার্যকর্তারা।

কী ভাবে পুজো কমিটিগুলিকে অনুদানের ব্যবস্থা করে দিতে হবে— সেই কর্মপদ্ধতিও বিজেপির জেলা নেতৃত্বকে বলে দেওয়া হয়েছে। জেলা সভাপতি নিমাইচন্দ্র কবিরাজ বলেন, “তৃণমূল আমলে সরকারি অনুদান পাওয়া থেকে বঞ্চিত বিজেপি প্রভাবিত বিভিন্ন পুজো কমিটির তালিকা তৈরির কাজ শুরু হয়েছে। সেই তালিকা তৈরি হলে যথাসময়ে তা উপযুক্ত জায়গায় পাঠিয়ে দেওয়া হবে।” প্রসঙ্গত, তৃণমূলের আমলে ২০১৮ সাল থেকে দুর্গাপুজো আয়োজনের জন্য বিভিন্ন পুজো কমিটিকে অনুদান দেওয়া শুরু করে রাজ্য সরকার।

গত বছর কমিটিগুলিকে সর্বোচ্চ ১ লক্ষ ১০ হাজার টাকা করে অনুদান দেয় তৃণমূলের রাজ্য সরকার। রাজ্যে পালা বদলের পরে এ বছর প্রথম দুর্গাপুজো। এ বছর রাজ্য সরকারের দুর্গাপুজো কমিটিগুলিকে ১ লক্ষ টাকা করে অনুদান দেওয়ার কথা। ইতিমধ্যেই জেলা নেতৃত্ব জেলার ন’টি ব্লকের একশোটি পুজো কমিটির তালিকা তৈরি করেছেন। নিমাই বলেন, “তালিকা তৈরির কাজ চলছে। এ সব পুজো কমিটির সদস্যেরা বিজেপির নেতা, জন-প্রতিনিধি ও সমর্থক হওয়ায় তৃণমূল আমলে অনুদান পাননি।” রাজ্যের মন্ত্রী কৌশিক চৌধুরী বলেন, “এ বছর যোগ্য সমস্ত পুজো কমিটি সরকারি অনুদান পাবে। তবে বড় বাজেটের পুজো কমিটিগুলিকে এ বার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অনুদান না নিতে অনুরোধ করেছেন।” জেলা তৃণমূল সভাপতি ঋতব্রতপন্থী সন্দীপ বিশ্বাসের দাবি, “তৃণমূল আমলে পুলিশের অনুমোদনে সরকার পুজো কমিটিগুলিকে অনুদান দিত। এতে তৃণমূলের কোনও ভূমিকা ছিল না।”

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
raiganj

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy