E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

সাতটি নতুন বিষয় চালুর অনুমোদন বিশ্ববিদ্যালয়ে

বিশ্ববিদ্যালয় চালানোর জন্য প্রতি বছর প্রায় এক কোটি টাকার বাজেট থাকে। যদিও তৃণমূল আমলে সেই টাকা নিয়মিত হাতে পেতেন না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

শান্তশ্রী মজুমদার

শেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৬ ০০:৫৭
প্রতিনিধিত্বমূলক ছবি।

প্রতিনিধিত্বমূলক ছবি।

দীর্ঘ প্রায় চার বছরের চেষ্টার পরে মঙ্গলবার উচ্চ শিক্ষা দফতর থেকে আরও সাতটি নতুন বিষয় খোলার অনুমোদন পেল দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়। এখন স্নাতকোত্তর স্তরে পাঠক্রমগুলির মধ্যে বাংলা, ইতিহাস ও সংস্কৃত বালুরঘাট কলেজে টাকা দিয়ে (সেলফ ফিনান্সিং) পড়তে হয় ছাত্রছাত্রীদের। এখন থেকে তাঁদের সেই সুযোগ মিলবে বিনা খরচে। আজ, বুধবার নতুন করে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করছে বিশ্ববিদ্যালয়।

এ দিন উচ্চশিক্ষা দফতরের পক্ষ থেকে অনুমোদনের ওই চিঠি আসে কর্তৃপক্ষের কাছে। বিশ্ববিদ্যালয় সূত্রের খবর, বাংলা, ইতিহাস, সংস্কৃত, রসায়ন, ভূগোল, শিক্ষাবিজ্ঞান এবং দর্শন পড়ানোর ছাড়পত্র মিলেছে। আগে থেকে অঙ্ক, ইংরেজি এবং রাষ্ট্রবিজ্ঞান পড়ানো হত। বিশ্ববিদ্যালয়ে উপাচার্য প্রণব ঘোষ জানিয়েছেন, নতুন প্রতিটি বিষয়ে ৫০টি করে আসন বরাদ্দ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার সমূহের ভারপ্রাপ্ত নিয়ামক (অতিরিক্ত দায়িত্ব) রিপন সাহা জানান, খুব দ্রুত রসায়ন ও ভূগোলের পরীক্ষাগাও তৈরি করতে হবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে।

বিশ্ববিদ্যালয় চালানোর জন্য প্রতি বছর প্রায় এক কোটি টাকার বাজেট থাকে। যদিও তৃণমূল আমলে সেই টাকা নিয়মিত হাতে পেতেন না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ বছর থেকে ওই সাতটি বিষয়ের জন্য আরও ৬২ লক্ষ টাকা করে বাজেট বাড়ছে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে খবর। তৃণমূল আমল থেকেই এই পাঠক্রমগুলো চালু র জন্য তোড়জোড় শুরু করেছিল বিশ্ববিদ্যালয়। যদিও, বিশ্ববিদ্যালয়ে দেড় বছরের উপর স্থায়ী উপাচার্য থাকার সময় তা দেওয়া হয়নি। বিজেপি ক্ষমতায় আসার পরে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বিশ্ববিদ্যালয়ের দুরবস্থা নিয়ে সরব হন। এ দিন সুকান্ত বলেছেন, ‘‘এ বার প্রান্তিক জেলার ছাত্রছাত্রীরা বিনা খরচে বিষয়গুলি পড়তে পারবেন।’’ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বালুরঘাটে এসে আশ্বাস দেন নতুন বিষয় দ্রুত খোলার অনুমোদন দেওয়া হবে বলে। তার ফল মিলল। যদিও বিশ্ববিদ্যালয়ের নিজস্ব স্থায়ী ভবন ও স্থায়ী নিয়োগ প্রয়োজন। স্থায়ী শিক্ষক ছাড়া বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কাছে অনুদানের আবেদন করতে পারবেন না কর্তৃপক্ষ।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Balurghat

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy