Advertisement
E-Paper

হার দেখার ভান করে ১ লক্ষ ৭২ হাজার টাকার গয়না চুরি! কলকাতা থেকে দুই মহিলাকে গ্রেফতার করল মালদহ পুলিশ

ধৃতদের নাম মুমতাজ বিবি এবং সোনিয়া ইয়াসমিন। মুমতাজের বাড়ি কলকাতার ধর্মতলায়। সোনিয়ার উত্তর ২৪ পরগনার কোনও একটি জায়গায়।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ অক্টোবর ২০২৬ ১৭:৫৫
Malda Gold Theft

সিসি ক্যামেরা ফুটেজ দেখে শনাক্ত করা হয় দুই মহিলাকে। ছবি: সিসি ক্যামেরা ফুটেজ থেকে।

সাধারণ ক্রেতার মতো গয়নার দোকানে ঢুকেছিলেন। এই হার, ওই হার দেখতে থাকেন দুই মহিলা। তাঁদের গয়না নাড়়াচাড়া করার ফাঁকে দোকানদার কয়েক সেকেন্ডের জন্য অন্য ক্রেতার দিকে নজর দিয়েছিলেন। ওই মওকায় গয়না নিয়ে পালিয়েছিলেন। এই ভাবে মালদহের একাধিক গয়নার দোকান থেকে ১ লক্ষ ৭২ হাজার টাকার অলঙ্কার চুরি করেছিলেন দুই মহিলা। বিভিন্ন এলাকার সিসি ক্যামেরা দেখে তাঁদের পাকড়াও করল পুলিশ।

পুলিশ সূত্রে খবর, একাধিক দোকানে গয়না চুরির তদন্তে নেমে দুই মহিলাকে পাকড়াও করেছে ইংরেজবাজার থানার পুলিশ। ক্রেতা সেজে প্রায় ১২ গ্রাম সোনার গয়না চুরি করার অভিযোগের প্রমাণ মিলেছে। ধৃতদের নাম মুমতাজ বিবি এবং সোনিয়া ইয়াসমিন। মুমতাজের বাড়ি কলকাতার ধর্মতলায়। সোনিয়ার উত্তর ২৪ পরগনার কোনও একটি জায়গায়। তাঁদের কাছ থেকে মোট ১ লক্ষ ৭২ হাজার টাকার গয়না উদ্ধার হয়েছে।

পুলিশ সূত্রে খবর, গত ৮ অক্টোবর ইংরেজবাজার শহরের বিএস রোড এলাকায় স্বর্ণ ব্যবসায়ী সুশান্ত নিয়োগীর দোকানে ঢুকেছিলেন মুমতাজ এবং সোনিয়া। গয়না দেখার ভান করে একটি হার হাতিয়ে নিয়ে দোকান থেকে বেরিয়ে যান তাঁরা। পরে দোকানদার খেয়াল করেন একটি হার নেই। তাঁর অভিযোগের প্রেক্ষিতে খোঁজখবর করে দেখা যায় ওই এলাকায় পর পর তিনটি অলঙ্কারের দোকানে ঢুকেছিলেন দুই মহিলা। একটি ফুটেজে হার নিয়ে পালানোর ছবি মেলে।

চার দিন নানা জায়গায় খোঁজাখুঁজির পরে শেষমেশ কলকাতা থেকে দুই অভিযুক্তকে পাকড়াও করা হয়েছে। মঙ্গলবার ধৃত দুই মহিলাকে মালদহ জেলা আদালতে হাজির করে পুলিশ। তদন্তের স্বার্থে তাঁদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে।

সম্প্রতি একের পর এক সোনার দোকানে চুরির ঘটনা ঘটেছে মালদহে। এই চুরির কিনারা হলেও কোনও চক্র এর মধ্যে রয়েছে বলে সন্দেহ স্থানীয় ব্যবসায়ীদের। তা খতিয়ে দেখছে পুলিশও।

Malda Gold Ornaments Crime

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy