E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

তহবিলের উপযুক্ত ব্যবহার, দাবি আদিবাসী সংগঠনের

স্মারকলিপিতে আদিবাসী গ্রামগুলিতে সংযোগকারী পাকা রাস্তা ও কালভার্ট নির্মাণ, কমিউনিটি হল তৈরি, পানীয় জলের ব্যবস্থা, স্কুল সংস্কার এবং হস্টেলের পরিকাঠামোর উন্নয়নের দাবি তোলা হয়েছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ জুলাই ২০২৬ ০১:৫৯

—প্রতীকী চিত্র।

আদিবাসী উন্নয়ন তহবিলের সদ্ব্যবহার নিশ্চিত করে আদিবাসীদের প্রকৃত উন্নয়নের দাবিতে সোমবার পুরুলিয়ার একাধিক ব্লকে স্মারকলিপি দিল পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি। সংগঠনের দাবি, রাজ্য সরকার সম্প্রতি পুরুলিয়ার আদিবাসী অধ্যুষিত এলাকার উন্নয়নে তহবিল বরাদ্দ করেছে। সেই টাকা যাতে অপচয় বা লুট না হয়, তা নিশ্চিত করার দাবিতেই বান্দোয়ান, বরাবাজার, মানবাজার ২, মানবাজার ১, সাঁতুড়ি-সহ নানা ব্লকে প্রশাসনের কাছে স্মারকলিপি জমা দেওয়া হয়।

স্মারকলিপিতে আদিবাসী গ্রামগুলিতে সংযোগকারী পাকা রাস্তা ও কালভার্ট নির্মাণ, কমিউনিটি হল তৈরি, পানীয় জলের ব্যবস্থা, স্কুল সংস্কার এবং হস্টেলের পরিকাঠামোর উন্নয়নের দাবি তোলা হয়েছে। পাশাপাশি, গ্রামে গ্রামে সৌরবাতি বসানোর কথাও বলা হয়েছে। সংগঠনের জেলা সভাপতি সতন কুমার সরেন বলেন, “তৃণমূল সরকারের আমলে আদিবাসীদের জন্য কোটি কোটি টাকা বরাদ্দ হলেও বাস্তবে আদিবাসীদের কোনও উন্নয়ন হয়নি। বিজেপি সরকারের কাছে আমাদের আবেদন, আদিবাসীদের জন্য বরাদ্দ টাকা দিয়ে যেন আদিবাসীদেরই কাজ হয়। তৃণমূল সরকারের মতো উন্নয়নের টাকা যেন লুট না হয়।” তিনি আরও বলেন, বরাদ্দ অর্থ স্বচ্ছতার সঙ্গে খরচ হলে জেলার আদিবাসী এলাকার যোগাযোগ, শিক্ষা ও স্বাস্থ্য পরিকাঠামোর অনেক উন্নতি সম্ভব।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
government funds

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy