E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

বর্ষা আসতেই ধান চাষের প্রস্তুতি শুরু

প্রত্যেক বছর সময়মতো বর্ষা না হওয়ায় ধান চাষে সমস্যা হয় চাষিদের। এ বছর তুলনামূলক ভাবে আগে থেকেই ভারী বৃষ্টি শুরু হয়েছে। ফলে ধান জমি চাষ দেওয়ার উপযুক্ত হয়ে উঠেছে। সেই কারণে দ্রুত ধান রোপণের কাজও শুরু হয়েছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ জুলাই ২০২৬ ০৮:৩৫
চাষের প্রস্তুতি, মহম্মদবাজারে।

চাষের প্রস্তুতি, মহম্মদবাজারে। ছবি: পাপাই বাগদি।

দু’দিনের টানা বৃষ্টি পরেই আমন ধান চাষের জন্য জমি প্রস্তুতির কাজ শুরু করল মহম্মদবাজার ব্লকের ধান চাষিরা। বীজতলা তৈরির কাজ আগেই শেষ হয়েছে। সেখানে বৃষ্টি শুরু হওয়ায় জোরকদমে ট্রাক্টরে জমিতে চাষ দেওয়া চলছে।

প্রত্যেক বছর সময়মতো বর্ষা না হওয়ায় ধান চাষে সমস্যা হয় চাষিদের। এ বছর তুলনামূলক ভাবে আগে থেকেই ভারী বৃষ্টি শুরু হয়েছে। ফলে ধান জমি চাষ দেওয়ার উপযুক্ত হয়ে উঠেছে। সেই কারণে দ্রুত ধান রোপণের কাজও শুরু হয়েছে। ট্রাক্টরের সাহায্যে জমিতে চাষ দেওয়ার চলছে। সারাদিনের পরে রাতেও জমিতে চাষ দেওয়ার কাজ করছেন অনেক চাষি। তাঁদের একাংশের দাবি, সময়মতো ধান রোপণ শুরু হলে রোগ পোকার আক্রমণও কম হয়। যেহেতু এলাকার বহু জমি বৃষ্টির জল ও সেচ নালার জলের উপর নির্ভরশীল, সে কারণে বৃষ্টি না হলে বা সেচ নালায় জল না এলে ধান চাষ সম্ভব নয়। এবার আগে বৃষ্টি শুরু হওয়ায় জোরকদমে চলছে কাজ।

স্থানীয় ধান চাষি প্রবীর মণ্ডল, কৌশিক মণ্ডল, আশিস বাগদি ও প্রশান্ত বাগদি জানান, বৃষ্টির জন্য প্রতি বছর সময়ে চাষিরা ধান চাষ করতে পারেন না। এ বছর ভাগ্য সহায়। ট্রাক্টরের সাহায্যে জমি প্রস্তুত, কোথাও কোথাও ধান পোঁতার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। এ বছর যে ভাবে বৃষ্টি শুরু হয়েছে, তাতে আশা করা যায় সমস্ত চাষি সময়মতো নিজেদের জমিতে ধান পোঁতার কাজ শেষ করে ফেলতে পারবেন।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Farmers Birbhum Paddy Field Paddy

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy