Advertisement
E-Paper

ধর্ষণ, জমিদখল, তোলাবাজিতে অভিযুক্ত বীরভূমের তৃণমূল নেতা গ্রেফতার, আদালত চত্বরেই মার, ছোড়া হল ডিম!

পুলিশ সূত্রে খবর, রবিবার লাভপুরের গঙ্গারামপুর থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে। সোমবার অভিযুক্তকে বোলপুর আদালতে হাজির করানো হয়।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ জুলাই ২০২৬ ১২:০২
ডিম নিয়ে আদালত চত্বরে হাজির বিক্ষোভকারীরা।

ডিম নিয়ে আদালত চত্বরে হাজির বিক্ষোভকারীরা। —নিজস্ব চিত্র।

রাজ্যে পালাবদলের পর থেকে পলাতক ছিলেন বীরভূম জেলার কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মামন শেখ। রবিবার তাঁকে গ্রেফতার করেছে শান্তিনিকেতন থানার পুলিশ। সোমবার আদালতে হাজির করানোর সময় একের পর এক ডিম পড়ল তৃণমূল নেতার গায়ে। প্রথমে পুলিশের গাড়িতে ডিম-বর্ষণ, তার পর মামনের গায়ে কাঁচা ডিম ছোড়েন কয়েক জন। আদালতে নিয়ে যাওয়ার সময় কয়েক জন মামনের উপর হাতও তুলেছেন।

পুলিশ সূত্রে খবর, ভোট পরবর্তী হিংসা, ধর্ষণ, মারধর, সাধারণ মানুষকে গ্রামছাড়া করা, বাড়ি ভাঙচুর-সহ একাধিক অভিযোগ ছিল মামনের নামে। অভিযোগ ছিল বিভিন্ন অবৈধ কারবার চালানোরও। শান্তিনিকেতন থানার পুলিশ সূত্রে খবর, রবিবার লাভপুরের গঙ্গারামপুর থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে।

মামনের গ্রেফতারি নিয়ে বিজেপি নেতা খোকন দাস বলেন, ‘‘বিভিন্ন রকম অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত উনি। সাধারণ মানুষকে ক্রীতদাস করে রাখতেন তিনি। উপযুক্ত শাস্তি হবে। কোনও অপরাধী ছাড় পাবে না।’’ সোমবার মামনকে আদালতে হাজির করানোর সময় একের পর এক ডিম ছোড়েন কয়েক জন। এমনকি, আদালত চত্বরেরই তাঁকে মারধর করেন কয়েক জন। কোনও রকমে পরিস্থিতি সামাল দিয়েছে পুলিশ।

মামনের বিরুদ্ধে ভোট পরবর্তী হিংসার মামলা যেমন রয়েছে, তেমনই বিভিন্ন এলাকায় জমি দখল করার অভিযোগ রয়েছে। পাশাপাশি মারধর ও ধর্ষণের মতো গুরুতর অভিযোগে তিনি অভিযুক্ত। কঙ্কালীতলার উপপ্রধান মামন এবং সিউড়ি-২ ব্লকের তৃণমূল ব্লক সভাপতি নুরুল ইসলামের গ্রেফতারি প্রসঙ্গে বীরভূম জেলার পুলিশ সুপার বিদিত রাজ বুন্দেশ বলেন, ‘‘যে অভিযোগ ছিল সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে গ্রেফতার করা হয়েছে অভিযুক্তদের। পুলিশের তরফে তদন্ত করা হচ্ছে।’’

TMC police investigation

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy