E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

রবীন্দ্র নৃত্যের কর্মশালা বিশ্বভারতীতে

২০১৪ সাল থেকে বিশ্বভারতীর সঙ্গীত ভবনে রবীন্দ্রনৃত্যের পাঠক্রম শুরু হয়। সে সময় থেকেই রবীন্দ্রনৃত্যের সংরক্ষণ ও প্রসারের কাজ চলে আসছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ জুলাই ২০২৬ ০০:৪০
রবীন্দ্র নৃত্যের কর্মশালা। মঙ্গলবার বিশ্বভারতীর সঙ্গীত ভবনে।

রবীন্দ্র নৃত্যের কর্মশালা। মঙ্গলবার বিশ্বভারতীর সঙ্গীত ভবনে। নিজস্ব চিত্র ।

রবীন্দ্রনাথ ঠাকুরের নৃত্যভাবনা, নৃত্যশৈলীকে নতুন প্রজন্মের তুলে ধরতে রবীন্দ্রনৃত্যের কর্মশালার আয়োজন করল বিশ্বভারতীর সঙ্গীত ভবন। বিশ্বভারতীর রবীন্দ্র সঙ্গীত গবেষণা কেন্দ্রের উদ্যোগে মঙ্গলবার আয়োজিত এ কর্মশালার সূচনা করেন বিশ্বভারতীর উপাচার্য প্রবীরকুমার ঘোষ। ছিলেন সঙ্গীত ভবনের অধ্যক্ষ শ্রুতি বন্দ্যোপাধ্যায়-সহ শিক্ষক, শিক্ষিকারা। তিন দিনের এই কর্মশালায় একাধিক রাজ্য থেকে ১৩০-৪০ জন শিক্ষার্থী যোগ দিয়েছেন।

২০১৪ সাল থেকে বিশ্বভারতীর সঙ্গীত ভবনে রবীন্দ্রনৃত্যের পাঠক্রম শুরু হয়। সে সময় থেকেই রবীন্দ্রনৃত্যের সংরক্ষণ ও প্রসারের কাজ চলে আসছে। সঙ্গীত ভবনের শিক্ষক, শিক্ষিকারা জানান, এখন রবীন্দ্র সঙ্গীত ও রবীন্দ্রনৃত্যের উপস্থাপনায় অনেক ক্ষেত্রেই রবীন্দ্রনাথের মূল ভাবনা থেকে বিচ্যুতি ঘটছে। তাই রবীন্দ্রনৃত্যেকে মূল স্রোতে ফিরিয়ে আনার লক্ষ্যেই এই আয়োজন।

এ দিন উপাচার্য বলেন, “আগামিদিনে কলকাতাতেও এ ধরনের কর্মশালার আয়োজন করার চেষ্টা করা হবে। যাতে আরও বেশি মানুষ এর সঙ্গে যুক্ত হতে পারেন।” সঙ্গীত ভবনের শিক্ষক অমর্ত্য মুখোপাধ্যায় বলেন, “নৃত্যের ধরন আলাদা হতে পারে, কিন্তু রবীন্দ্রনাথ সম্পর্কে ধারণা সবার এক হওয়া জরুরি। শান্তিনিকেতন দীর্ঘদিন ধরে সেই কাজ করে আসছে। এখান থেকে প্রশিক্ষণ নিয়ে অংশগ্রহণকারীরা দেশের বিভিন্ন প্রান্তে এই ভাবনা ছড়িয়ে দেবেন বলে আমরা আশা করি।”

সঙ্গীত ভবনের অধ্যক্ষ বলেন, “রবীন্দ্রনৃত্যকে শুধু নাচ হিসেবে দেখলে চলবে না। রবীন্দ্রনাথের গান, দর্শন ও নৃত্যশৈলী যথার্থ ভাবে উপলব্ধি করেই তাঁর প্রয়োগ করা উচিৎ। তাই ব্যক্তিগত ভাবনা নয়, রবীন্দ্রনাথের শিল্পভাবনাকে সামনে রেখেই সর্বত্র রবীন্দ্রনৃত্যের চর্চা হওয়া দরকার। এই কর্মসূচির লক্ষ্যই তাই।”

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Rabindranath Tagore

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy