Advertisement
E-Paper

দক্ষিণবঙ্গ জুড়ে চলবে বিক্ষিপ্ত বৃষ্টি, দুর্যোগ থেকে আপাতত নিস্তার পাচ্ছে না উত্তরের জেলাগুলি, কোথায় কেমন থাকবে আকাশ

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে বজ্রগর্ভ মেঘ সঞ্চার হয়ে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের কিছু অংশে ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৬ ২১:১৪
মেঘাচ্ছন্ন আকাশ।

মেঘাচ্ছন্ন আকাশ। — ফাইল চিত্র।

ঘূর্ণাবর্তের জেরে ছত্তীসগঢ়ের দক্ষিণ ভাগে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। পাশাপাশি, জয়সলমের থেকে গোপালপুর পর্যন্ত বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ছড়িয়ে রয়েছে মৌসুমি অক্ষরেখাও। তার প্রভাবে রবিবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। বইতে পারে দমকা হাওয়াও। অন্য দিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতেও দুর্যোগের সম্ভাবনা রয়েছে। কিছু কিছু এলাকায় হতে পারে ভারী বর্ষণও।

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রবিবার ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। তবে স্থানীয় ভাবে বজ্রগর্ভ মেঘ সঞ্চার হয়ে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। রবিবার দক্ষিণের সব জেলাতেই কিছু কিছু জায়গায় ৩০-৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে দমকা হাওয়া বইতে পারে। বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে। আগামী সপ্তাহের শুরুর তিন-চার দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির কোনও সতর্কতা আপাতত নেই।

উত্তরের জেলাগুলিতে আরও বেশ কয়েকদিন দুর্যোগ চলবে। রবিবার উত্তরবঙ্গের তিন জেলা— দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবারও ভারী বর্ষণ হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। দু’দিনই উত্তরের সব জেলায় ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে। কোথাও কোথাও বজ্রপাতও হতে পারে। মঙ্গলবার জলপাইগুড়ি এবং কালিম্পঙে, বুধবার দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে। বুধবারও ভারী বর্ষণের সতর্কতা রয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে।

Weather Forecast West Bengal Weather Rain Forecast

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy