Advertisement
E-Paper

কালিয়াচকে জাতীয় সড়কে গাড়ি আটকে বাজেয়াপ্ত আড়াই কেজির বেশি মরফিন, ধৃত ৪, মাফিয়াদের হুঁশিয়ারি শুভেন্দুর

মালদহের কালিয়াচকে গাড়ি আটকে আড়াই কেজির বেশি মরফিন উদ্ধার করল রাজ্য পুলিশের এসটিএফ। আন্তঃরাজ্য চক্রের ৪ পাণ্ডাকে গ্রেফতারির পর মাদক কারবারিদের কড়া হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০১ নভেম্বর ২০২৬ ১১:৫১
বাজেয়াপ্ত গাড়ি ও মরফিন।

বাজেয়াপ্ত গাড়ি ও মরফিন। —ছবি: এক্স।

মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযানে নেমে সাফল্য পেল পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। মালদহের কালিয়াচকের মধুঘাটের কাছে ১২ নম্বর জাতীয় সড়কে একটি গাড়ি আটক করে প্রায় ২.৬৮৮ কেজি নিষিদ্ধ মরফিন উদ্ধার করেছেন তদন্তকারীরা। এই ঘটনায় আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের চার মূল পাণ্ডাকে গ্রেফতার করা হয়েছে। রবিবার সমাজমাধ্যম ‘এক্স’-এ পোস্ট করে এই অভিযানের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একই সঙ্গে মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

প্রশাসন সূত্রে খবর, গোটা মাদক চক্রটিকে উপড়ে ফেলতে ইতিমধ্যেই একটি মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে। ধৃতেরা হলেন- মহম্মদ নবিউল হক (২৭), সহিবর আলি (৩৯), হাসিবুর শেখ (৩৭) এবং মহম্মদ মাসুদ রহমান (২০)। প্রত্যেকেই কালিয়াচকের বাসিন্দা।

মাদক পাচারকারীদের কড়া বার্তা দিয়ে এক্স হ্যান্ডলে শুভেন্দু লিখেছেন, “মাদক চোরাকারবারি, চক্রের পাণ্ডা এবং সিন্ডিকেট পরিচালনাকারীদের মনে করিয়ে দিতে চাই যে, তাদের লৌহমুষ্টিতে দমন করা হবে। যুবসমাজের ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে এবং ‘নেশামুক্ত ভারত অভিযান’-এর অধীনে আমাদের সম্মিলিত সংকল্পকে আরও মজবুত করতে মাদক কারবারের বিরুদ্ধে আমাদের সরকার আপসহীন ‘জ়িরো টলারেন্স’ নীতি বজায় রেখেছে।”

Drug Syndicate WBSTF

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy