Advertisement
০৪ নভেম্বর ২০২৬
Nandigram-Rejinagar By-Election Results 2026

ফলতা-রেকর্ড ভেঙে নন্দীগ্রাম বিজয়! ৭৪ শতাংশ মুসলিম অধ্যুষিত রেজিনগরেও জিতল বিজেপি, ব্যবধান ৭৫ হাজার

নন্দীগ্রাম এবং রেজিনগরে উপনির্বাচনের ফলে গেরুয়া ঝড়।

নন্দীগ্রাম এবং রেজিনগরে উপনির্বাচনের ফলে গেরুয়া ঝড়। —প্রতিনিধিত্বমূলক ছবি

আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০২৬ ১৭:৫৪
Share: Save:
না-জানলেই নয়
timer শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০২৬ ১৫:২০ key status

দুই কেন্দ্রেই বড় জয় বিজেপির

১৫ রাউন্ড গণনার শেষে নন্দীগ্রামে ১,২২৭৫৩ ভোটে জয়ী হলেন বিজেপি প্রার্থী হাসিরানি রথ। ১৫ রাউন্ডের শেষে রেজিনগরের বিজেপি প্রার্থী শাখারভ সরকার ৭৫,৭৪৮ ভোটে জয়ী হয়েছেন।

timer শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০২৬ ১৩:২৪ key status

এক লাখের ব্যবধান পেরোলেন হাসিরানি

১৩ রাউন্ড গণনার পর নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথ ১ লক্ষ ৫ হাজার ৮৫৪ ভোটে এগিয়ে রয়েছেন। 

Advertisement
timer শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০২৬ ১৩:১৮ key status

উপনির্বাচনের ফল নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী

উপনির্বাচনের ফল নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “দুই কেন্দ্রেই রাষ্ট্রবাদী শক্তি জিততে চলেছে।”

timer শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০২৬ ১৩:০৬ key status

এক লাখের কাছাকাছি ব্যবধানে এগিয়ে হাসিরানি

১২ রাউন্ড গণনার পর নন্দীগ্রামের বিজেপি প্রার্থী ৯৭,৪০২ ভোটে এগিয়ে রয়েছেন। 

timer শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০২৬ ১২:৫৬ key status

ব্যবধান বাড়াচ্ছে বিজেপি

১১ রাউন্ড গণনার শেষে ৯০,২০৩ ভোটে এগিয়ে গেলেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথ। ১২ রাউন্ড গণনার পর ৭০,২৫০ ভোটে এগিয়ে গিয়েছেন রেজিনগরের বিজেপি প্রার্থী শাখারভ সরকার। 

timer শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০২৬ ১১:৩২ key status

পঞ্চম রাউন্ড গণনার পর দুই কেন্দ্রে কী চিত্র?

নন্দীগ্রাম উপনির্বাচনে পঞ্চম রাউন্ড গণনার শেষে বিজেপি প্রার্থী হাসিরানি রথ ৪১৫০০ ভোটে এগিয়ে রয়েছেন। দ্বিতীয় স্থানে কংগ্রেস, তৃতীয় স্থানে সিপিআই, চতুর্থ স্থানে আইএসএফ, পঞ্চম স্থানে গণতান্ত্রিক তৃণমূল।

রেজিনগরে পঞ্চম রাউন্ড গণনার পর বিজেপির শাখারভ সরকার ২৩,১৮৯ ভোটে এগিয়ে রয়েছেন। রেজিনগরে দ্বিতীয় স্থানে হুমায়ুনের দল এজেইউপি, তৃতীয় স্থানে কংগ্রেস, চতুর্থ মমতা তৃণমূল, পঞ্চম সিপিএম, ষষ্ঠ স্থানে গণতান্ত্রিক তৃণমূল। 

Advertisement
timer শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০২৬ ১০:৫৩ key status

নন্দীগ্রাম এবং রেজিনগরে ব্যবধান বাড়ল বিজেপির

নন্দীগ্রাম উপর্নিবাচনে দ্বিতীয় রাউন্ডের শেষে ১৯২৯১ ভোটে এগিয়ে বিজেপি প্রার্থী হাসিরানি রথ। দ্বিতীয় স্থানে কংগ্রেস, তৃতীয় স্থানে সিপিআই, চতুর্থ স্থানে আইএসএফ, পঞ্চম স্থানে গণতান্ত্রিক তৃণমূল।

রেজিনগরে তৃতীয় রাউন্ড গণনার শেষে  বিজেপি প্রার্থী শাখারভ সরকার ৩১,৭২৪ ভোটে এগিয়ে। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ স্থানে যথাক্রমে এজেইউপি, কংগ্রেস এবং সিপিএম। পঞ্চম স্থানে মমতা তৃণমূল। 

timer শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০২৬ ০৯:৫৭ key status

৯৬০০ ভোটে এগিয়ে হাসিরানি

নন্দীগ্রামে প্রথম রাউন্ডের গণনার শেষে বিজেপি প্রার্থী হাসিরানি রথ ৯৬০০ ভোটে এগিয়ে রয়েছেন। দ্বিতীয় স্থানে কংগ্রেস প্রার্থী মিলন প্রধান। 

timer শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০২৬ ০৯:৫২ key status

রেজিনগর: দ্বিতীয় রাউন্ডের পর ১১ হাজারেরও বেশি ভোটে এগিয়ে বিজেপি

রেজিনগরে দ্বিতীয় রাউন্ড গণনার শেষে বিজেপি প্রার্থী শাখারভ সরকার ভোট পেয়েছেন ১১৬১৪টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেস ৫৮১টি, হুমায়ুন কবীরের দল এজেইউপি ৪৪৬টি, গণতান্ত্রিক তৃণমূল ৪৬টি, সিপিএম ১৯৯টি আর মমতা তৃণমূল ৮৪টি ভোট পেয়েছে।

timer শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০২৬ ০৯:২৯ key status

নন্দীগ্রামে দ্বিতীয় স্থানে কংগ্রেস, রেজিনগরে কে?

গণনার শুরু থেকেই নন্দীগ্রামে অনেক এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী হাসিরানি রথ। দ্বিতীয় স্থানে কংগ্রেস। তৃতীয় এবং চতুর্থ স্থানে যথাক্রমে বাম এবং সিপিআই। রেজিনগরে অবশ্য দ্বিতীয় স্থানে কখনও এগিয়ে হুমায়ুনের দল, কখনও মমতা তৃণমূল, কখনও আবার কংগ্রেস। 

timer শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০২৬ ০৯:২৭ key status

রেজিনগরে কয়েক হাজার ভোটে এগিয়ে বিজেপি

পোস্টাল ব্যালটের গণনার পর রেজিনগরে ২০০০-এরও বেশি ভোটে এগিয়ে গেলেন বিজেপি প্রার্থী শাখারভ সরকার। আনুষ্ঠানিক ভাবে ঘোষণা না-হলে অসরকারি সূত্রে খবর, প্রথম রাউন্ড গণনার শেষে ৭০০০-এরও বেশি ভোটে এগিয়ে গিয়েছেন তিনি। 

timer শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০২৬ ০৯:২৪ key status

রেজিনগরে গণনাকেন্দ্রে গরহাজির বিরোধীদের এজেন্টরা

রেজিনগরে গণনাকেন্দ্রেই সব বিরোধী দলের এজেন্টদের দেখা যায়নি শুক্রবার সকালে। এখনও পর্যন্ত হুমায়ুনের দল আম জনতা উন্নয়ন পার্টি এবং মমতা তৃণমূলের কোনও এজেন্ট সেখানে নেই।  তবে কংগ্রেস, বাম, ঋতব্রতদের গণতান্ত্রিক তৃণমূলের এজেন্টরা রয়েছেন। রয়েছেন বিজেপির এজেন্টরাও। নন্দীগ্রামের গণনাকেন্দ্রে এখনও পর্যন্ত বিজেপি, বাম, কংগ্রেস এবং গণতান্ত্রিক তৃণমূলের এজেন্টরা রয়েছেন।

timer শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০২৬ ০৯:১৬ key status

দুই কেন্দ্রেই এগিয়ে বিজেপি

প্রথম রাউন্ড গণনার শেষে দুই কেন্দ্রেই এগিয়ে বিজেপি প্রার্থীরা। রেজিনগরে এগিয়ে শাখারভ সরকার। নন্দীগ্রামে এগিয়ে হাসিরানি রথ। অনেকটাই পিছিয়ে বিরোধীরা। 

timer শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০২৬ ০৮:৫২ key status

বিজেপি প্রার্থীর বিরুদ্ধে ছাপ্পা দেওয়ার অভিযোগ!

রেজিনগর উপনির্বাচনে বুথে বুথে ঢুকে ছাপ্পা ভোট দিয়েছেন খোদ বিজেপি প্রার্থী শাখারভ সরকার! এমনটাই অভিযোগ করল কংগ্রেস। নির্বাচন বাতিল করার পাশাপাশি শুক্রবারের নির্ধারিত ভোটগণনাও অবিলম্বে স্থগিত রাখার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিল তারা। বিজেপি প্রার্থী যদিও অভিযোগ উড়িয়ে জানিয়েছেন, ইভিএমে প্রযুক্তিগত ত্রুটি হয়েছে শুনে তিনি সেখানে গিয়েছিলেন। অভিযোগ ভিত্তিহীন।

timer শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০২৬ ০৮:৪৫ key status

দুই কেন্দ্রেই ১৫ রাউন্ড গণনা হবে

নির্বাচন কমিশন সূত্রে খবর, নন্দীগ্রাম এবং রেজিনগরে ১৫ রাউন্ড ভোটগণনা হবে। 

timer শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০২৬ ০৮:২৯ key status

দুই কেন্দ্রেই রিগিংয়ের অভিযোগ বিরোধীদের

নন্দীগ্রাম এবং রেজিনগরে বিজেপি ব্যাপক রিগিং এবং ভোটচুরি করেছে বলে অভিযোগ বিরোধী দলগুলির। বিজেপির অবশ্য পাল্টা দাবি, জনবিচ্ছিন্ন বিরোধীরা পরাজয়ের আগেই অজুহাত সাজিয়ে রাখছে। দুই কেন্দ্রেই জয়ের ব্যাপারে আশাবাদী পদ্মশিবির। নন্দীগ্রামে ‘রেকর্ড’ হবে বলে জানিয়ে রেখেছেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু। মঙ্গলবার নন্দীগ্রামে ভোট দিয়েই মুখ্যমন্ত্রী শুভেন্দু ঘোষণা করেন, নন্দীগ্রামে এ বার ‘রেকর্ড’ হতে পারে। তাঁর দাবি, ২০১৬ সালে তাঁর প্রায় ৮২ হাজার ভোটে জেতার ব্যবধান ছাপিয়ে যাবেন উপনির্বাচনে বিজেপি প্রার্থী হাসিরানি রথ। পক্ষান্তরে বিরোধী দলগুলি উপনির্বাচনের ফল নিয়ে কোনও ‘প্রত্যাশা’ রাখছে না। তাদের অভিযোগ, ভোটের নামে প্রহসন হচ্ছে।

timer শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০২৬ ০৮:২২ key status

সকাল ৮টায় শুরু হল ভোটগণনা

নন্দীগ্রাম এবং রেজিনগর— দুই কেন্দ্রেই সকাল ৮টায় ভোটগণনা শুরু হয়েছে। প্রথমে পোস্টাল ব্যালট গোনা হবে। তার পর ইভিএম খোলা হবে। 

timer শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০২৬ ০৮:১১ key status

রেজিনগরে প্রভাব ফেলতে পারবেন হুমায়ুন?

রেজিনগর কেন্দ্র ছেড়ে দিলেও হুমায়ুন নিজের পুত্র গোলাম নবি আজ়াদকে সেখানে প্রার্থী করেছিলেন। কিন্তু উপনির্বাচনের ফলপ্রকাশের আগেই তিনি হার মেনে নিয়েছেন। মঙ্গলবার ভোট চলাকালীন হুমায়ুনকে গ্রেফতার করেছিল পুলিশ। পরে ছেড়ে দেওয়া হয়। বুধবার তিনি কাঁদতে কাঁদতে জানান, শুভেন্দু কথা রাখেননি। ‘গদ্দারি’ করেছেন পুত্র গোলামও। তাই রাজনীতি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আম জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা। গোলাম নিজেও ভবিষ্যদ্বাণী করে দিয়েছেন, রেজিনগরে বড় ব্যবধানে বিজেপি জিততে চলেছে। জনতার রায় নয়, একে ভোট লুটের ফলাফল হিসেবে উল্লেখ করেছেন তিনি। তাঁদের ভবিষ্যদ্বাণী মিলে যায় কি না, তা নিয়ে কৌতূহল রয়েছে। 

timer শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০২৬ ০৮:০৯ key status

দাগ কাটতে পারবে বিভক্ত তৃণমূল?

বিধানসভা ভোটে ভরাডুবির পর তৃণমূল দুই শিবিরে ভাগ হয়ে গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের আকচাআকচির মধ্যে দলের নাম এবং জোড়াফুল চিহ্ন ‘ফ্রিজ়’ করে কমিশন। নতুন নাম এবং প্রতীক পেলেও মমতার নেতৃত্বাধীন দল (মমতা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস) নন্দীগ্রামের উপনির্বাচনে লড়তে পারেনি। তাদের প্রার্থী মনোনয়ন জমা দেওয়ার পরেও হঠাৎ তা প্রত্যাহার করে নেন। এই কেন্দ্রে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে সমর্থন করছে মমতা তৃণমূল। এ ছাড়া, ঋতব্রত শিবিরের (গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস) প্রার্থী হয়েছেন মহম্মদ এহেতাশ মুল হক। বিজেপি এই কেন্দ্রে প্রার্থী করেছে শুভেন্দুর প্রয়াত আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের মা হাসিরানি রথকে। রেজিনগরে অবশ্য তৃণমূলের দুই শিবিরেরই প্রার্থী রয়েছে। রেজিনগরে ঋতব্রত শিবিরের তরফে ভোটে লড়েছেন শেখ সফিউদ্দিন জামান। এই কেন্দ্রে আলাদা প্রার্থী দিয়েছে বাম শরিক দল সিপিএম এবং আরএসপি। সিপিএমের টিকিটে সইদ আসাদ আলি এবং আরএসপি-র টিকিটে বিকাশচন্দ্র মিশ্র লড়েছেন। কংগ্রেসের প্রার্থীর নাম আব্দুল্লাহিল কাফি। আর মমতা তৃণমূলের প্রার্থী রেজিনগরের প্রাক্তন বিধায়ক রবিউল আলম চৌধুরী।

timer শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০২৬ ০৮:০৭ key status

কেন এই দুই কেন্দ্রে উপনির্বাচন?

২০২৬ সালের বিধানসভা ভোটে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ভবানীপুরের পাশাপাশি নন্দীগ্রাম থেকেও ভোটে দাঁড়িয়েছিলেন। দু’টি কেন্দ্রেই জেতেন তিনি। পরে ভবানীপুর রেখে নন্দীগ্রাম আসনটি ছেড়ে দেন তিনি। রেজিনগরেও অনুরূপ ঘটনা ঘটে।  আম জনতা উন্নয়ন পার্টি (এজেইউপি) বিধায়ক হুমায়ুন কবীর ওই কেন্দ্রের পাশাপাশি লড়েছিলেন নওদা থেকেও। নওদা নিজের হাতে রেখে তিনি রেজিনগর আসনটি ছেড়ে দেন । ফলে নির্বাচন কমিশনকে এই দুই কেন্দ্রে উপনির্বাচনের আয়োজন করতে হয়। 

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy