হরমুজ় প্রণালীর কাছে ভারতীয় নাবিকবাহী জাহাজে হামলার পর থেকে পশ্চিম এশিয়ায় সংঘাত আরও তীব্র হয়েছে। রবিবার গভীর রাত থেকে ইরানে ফের হামলা শুরু করেছে আমেরিকা। একের পর এক শহরে গোলাবর্ষণ চলছে। অভিযোগ, হরমুজ় প্রণালী থেকে দূরে অবস্থিত সামরিক ঘাঁটিগুলিকেও নিশানা করা হচ্ছে। এর জবাবে পশ্চিম এশিয়ায় আমেরিকার বন্ধু দেশগুলিকে পাল্টা হুঁশিয়ারি দিয়েছে তেহরান। হামলাও শুরু হয়েছে একাধিক দেশে। বাহরিনে সোমবার ভোর থেকে সাইরেন বাজছে।
মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, রাত আড়াইটে থেকে ইরানে নতুন করে হামলা শুরু হয়েছে। হরমুজ় প্রণালী দিয়ে অবাধে যাতায়াতকারী জাহাজগুলির উপর যাতে ইরান আর হামলা চালাতে না-পারে, সেই লক্ষ্যে তাদের দুর্বল করার জন্যই অভিযান চলছে। এর জবাবে ইরানের বিদেশ মন্ত্রক পাল্টা একটি বিবৃতি দিয়েছে। তাতে বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের জন্য আমেরিকা যে যে দেশের ভূখণ্ড ব্যবহার করবে, সেই সেই দেশকে ইরান নিশানা করবে। আত্মরক্ষামূলক হামলা চালানো হবে ওই সমস্ত দেশে। তার জন্য আগে থেকেই সাবধান করে দেওয়া হয়েছে। সেই সঙ্গে রাষ্ট্রপুঞ্জকেও বার্তা দিয়েছে তেহরান।
আরও পড়ুন:
বিদেশ মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, ‘‘ইরানের বিরুদ্ধে হামলার জন্য কোনও দেশের ভূখণ্ড ব্যবহার করা হলে তাকে আগ্রাসনের উৎস হিসাবে গণ্য করা হবে। ইরানের আত্মরক্ষামূলক অভিযানের নিশানায় থাকবে সেই সমস্ত দেশ।’’ আমেরিকার আগ্রাসনের বিরুদ্ধে কোনও পদক্ষেপ না-করায় রাষ্ট্রপুঞ্জের সচিবালয়ের সমালোচনা করেছে ইরান। অভিযোগ, মার্কিন বাহিনীর হামলা আন্তর্জাতিক আইন এবং রাষ্ট্রপুঞ্জের সনদের বিরোধী। তাতে আঞ্চলিক শান্তি বিঘ্নিত হচ্ছে।
আমেরিকার হামলার জবাবে ইতিমধ্যে কাতার, বাহরিন, সংযুক্ত আরব আমিরশাহিতে আক্রমণ করেছে ইরান। যে সমস্ত দেশে গত এপ্রিল কিংবা মে মাস থেকে হামলা বন্ধ ছিল, নতুন করে সেখানে সাইরেন বাজতে শুরু করেছে। কর্তৃপক্ষ সাধারণ মানুষকে নিরাপদ স্থানে থাকতে এবং অযথা ভয় না পেতে অনুরোধ করেছেন।
রবিবার সকালে ওমান উপকূলের কাছে সাইপ্রাসের পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজ আক্রান্ত হয়েছিল। ইরানের দাবি, বৈধ অনুমতি ছাড়া ওই পথে প্রবেশ করেছিল জাহাজটি। এর পরে হরমুজ় প্রণালী ফের বন্ধ ঘোষণা করে দেয় তেহরান। জাহাজটিতে ১১ জন ভারতীয় ছিলেন। তাঁদের মধ্যে ১০ জনকে উদ্ধার করা গিয়েছে। কিন্তু এক জন এখনও নিখোঁজ। এর নিন্দা করে বিবৃতি দিয়েছিল নয়াদিল্লিও। তার পর থেকেই সঙ্কট জোরালো হয়েছে পশ্চিম এশিয়ায়।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ইরানের বাহিনী তীব্র প্রত্যাঘাতের হুঁশিয়ারি দেওয়ার পর সমাজমাধ্যমে নতুন বিবৃতি দিলেন ট্রাম্প। লিখেছেন, ‘‘ওরা নাকি বলেছে প্রত্যাঘাত করবে। সেটা করার সাহস যেন না দেখায়। যদি করে, আমরা এমন আঘাত করব যা আগে কখনও দেখা যায়নি।’’
- আমেরিকা এবং ইজ়রায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই নিহত হয়েছেন। রবিবার সকালে তেহরান এই সংবাদ নিশ্চিত করেছে। তেহরানের রাস্তায় কান্নার রোল। মহিলারা খামেনেইয়ের ছবি হাতে রাস্তায় নেমেছেন। ইরান জানিয়েছে, প্রেসিডেন্ট-সহ তিন সদস্যের কাউন্সিলের হাতে আপাতত দেশ চালানোর ভার থাকবে।
- শনিবার সকাল থেকে ইরানের উপর হামলা শুরু করেছিল ইজ়রায়েল। নেতানিয়াহু দাবি করেন, খামেনেই এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজ়েশকিয়ানকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। আমেরিকাও সেই হামলায় ইজ়রায়েলকে সমর্থন করেছে। ইজ়রায়েলি ও মার্কিন বাহিনীর যৌথ হামলায় মুহুর্মুহু ড্রোন, ক্ষেপণাস্ত্র আছড়ে পড়েছে তেহরান-সহ ইরানের বড় শহরগুলিতে। ইরান প্রত্যাঘাত করছে। পশ্চিম এশিয়া জুড়ে যুদ্ধের আবহ।
-
২০:০৬
মার্কিন ভোটের পরেই ভারত-সহ চার দেশের জন্য হরমুজ় প্রণালী খুলল ইরান! হুমকি পশ্চিম এশিয়ায় ট্রাম্পের বন্ধুদের -
‘১০ মিনিটে ধ্বংস করতে পারি’! মোজতবার সতর্কবার্তার পর ইরানকে পাল্টা হুঁশিয়ারি ট্রাম্পের, বলে দিলেন সম্ভাব্য লক্ষ্যবস্তুও
-
দু’দশক পরে ইরাক থেকে পুরোপুরি সেনা প্রত্যাহার করছে আমেরিকা! ইরানের বিরুদ্ধে অভিযানের আগে নতুন কৌশল?
-
আমেরিকা আবার হামলা শুরু করলে যুদ্ধ ছড়াবে ভারত মহাসাগরে! ট্রাম্পকে হুমকি দিলেন মোজ়তবার মুখপাত্র
-
খার্গ দ্বীপে ইরানের তেলবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা? দাবি-পাল্টা দাবির মাঝে চুপ তেহরান-ওয়াশিংটন