যুদ্ধ বন্ধ হবে না কি এখনও চলবে? ইরানের সর্বোচ্চ ধর্মীয়নেতা মোজতবা খামেনেইয়ের হুঁশিয়ারির পর পাল্টা হামলা নিয়ে সতর্ক করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! হুঁশিয়ারি, পাল্টা হুঁশিয়ারির জেরে আবার নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে দু’দেশের মধ্যে। ট্রাম্পের দাবি, ইরানের দু’-একটা জায়গা ‘ধ্বংস’ করা এখনও বাকি! তিনি এ-ও দাবি করেছেন, প্রয়োজনে মাত্র ১০ মিনিটে সেই সব জায়গা উড়িয়ে দিতে পারেন তিনি।
দিন কয়েক ধরেই ট্রাম্পের কণ্ঠে যুদ্ধ বন্ধের কথা শোনা যাচ্ছিল। ৩ নভেম্বর আমেরিকায় মধ্যবর্তী নির্বাচন। সেই নির্বাচনের কথা মাথায় রেখেই মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছিলেন, আপাতত তাঁরা এখন আর ইরানে হামলা চালাবেন না। শুধু তা-ই নয়, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের মাধ্যমে সমঝোতার জন্য ইরানকে চিঠিও পাঠিয়েছেন বলে খবর। সেই আবহে শনিবার সন্ধ্যায় (ভারতীয় সময়) গোপন আস্তানা থেকে মোজতবা আমেরিকা এবং ইজ়রায়েলকে ‘লক্ষ্য তালিকা’ উল্লেখ করে বার্তা দেন। তাঁর দাবি, যে কোনও হুমকি বা হামলার জবাব ‘অবিলম্বে’ দেওয়া হবে।
মোজতবার দেওয়া বিবৃতিতে উল্লেখ, তিনি ইরানের শীর্ষ সামরিক কমান্ডোরদের নির্দেশ দিয়েছেন ‘যে কোনও ধরনের হামলা মোকাবিলায় তাৎক্ষণিক এবং কার্যকর পদক্ষেপ করতে হবে’। জানা গিয়েছে, ইরানের শীর্ষ সামরিক কমান্ডোরদের সঙ্গে একটি বৈঠকে বসেছিলেন মোজতবা। সেই বৈঠকেই এই নির্দেশ এসেছে। তিনি এ-ও জানিয়েছেন, আমেরিকা এবং তাঁর ‘বন্ধু’দের যে কোনও সম্পদ চিহ্নিত করে হামলা চালাতে হবে।
আরও পড়ুন:
মোজতবার এই হুঁশিয়ারির পরই পাল্টা জবাব দেন ট্রাম্প। তাঁর দাবি, ‘‘আমরা ওদের (ইরান) পারমাণবিক ঘাঁটি নিষ্ক্রিয় করে দিয়েছি। তবে এখনও এক-দু’টি রয়ে গিয়েছে। সেগুলির ব্যবস্থা করতে হবে। আমরা তা ১০ মিনিটের মধ্যেই করতে পারি।’’ কোথায় হামলা চালাতে পারে আমেরিকা? সেই আভাসও দিয়ে রেখেছেন ট্রাম্প। ইরানকে ‘পিক্যাক্স মাউন্টেন’-এর দিকে নজর দিতে বলেছেন তিনি। তবে কবে বা কী ভাবে হামলার পরিকল্পনা করছেন ট্রাম্প, সে ব্যাপারে কিছু খোলসা করেননি। সাংবাদিকদের এ ধরনের প্রশ্নে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘‘আমি কি আপনাদের বলে হামলা চালাব!’’
যদিও দিন দুয়েক আগেই ইরানের যুদ্ধ প্রসঙ্গে এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছিলেন, ‘‘খুব শীঘ্রই শেষ হবে।’’ তবে এ-ও বলেছিলেন, ‘‘পারমাণবিক অস্ত্র কখনওই তৈরি হবে না, আমাদের তেমন একটা নিশ্চয়তার প্রয়োজন রয়েছে।’’ একই সঙ্গে পুনর্ব্যক্ত করেন, আমেরিকায় আসন্ন নির্বাচনের আগে মার্কিন বাহিনী আর ইরানের উপর হামলা চালাবে না।
আগামী ৩ নভেম্বর আমেরিকায় মধ্যবর্তী নির্বাচন। সেই নির্বাচনের ফলাফলের উপর নির্ভর করছে, মার্কিন কংগ্রেসে ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির আধিপত্য থাকবে কি না। ইরান আক্রমণের পর পশ্চিম এশিয়ায় যে যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে, তা নিয়ে আমেরিকার অন্দরে সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ রয়েছে। দিন দিন নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামও বাড়ছে। ট্রাম্পের যুদ্ধনীতিতে তাই অনেকেই অখুশি। তবে ট্রাম্পের সিদ্ধান্তে খুশিও অনেকে। সেই পরিস্থিতিতে জনমত বোঝার জন্য মধ্যবর্তী নির্বাচনকে পাখির চোখ হিসেবে দেখছেন ট্রাম্প। অনেকের মতে, এই নির্বাচনের ফলের উপরই নির্ভর করছে ইরানের বিরুদ্ধে ট্রাম্পের যুদ্ধনীতিতে কোনও বদল হবে কি না!
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ইরানের বাহিনী তীব্র প্রত্যাঘাতের হুঁশিয়ারি দেওয়ার পর সমাজমাধ্যমে নতুন বিবৃতি দিলেন ট্রাম্প। লিখেছেন, ‘‘ওরা নাকি বলেছে প্রত্যাঘাত করবে। সেটা করার সাহস যেন না দেখায়। যদি করে, আমরা এমন আঘাত করব যা আগে কখনও দেখা যায়নি।’’
- আমেরিকা এবং ইজ়রায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই নিহত হয়েছেন। রবিবার সকালে তেহরান এই সংবাদ নিশ্চিত করেছে। তেহরানের রাস্তায় কান্নার রোল। মহিলারা খামেনেইয়ের ছবি হাতে রাস্তায় নেমেছেন। ইরান জানিয়েছে, প্রেসিডেন্ট-সহ তিন সদস্যের কাউন্সিলের হাতে আপাতত দেশ চালানোর ভার থাকবে।
- শনিবার সকাল থেকে ইরানের উপর হামলা শুরু করেছিল ইজ়রায়েল। নেতানিয়াহু দাবি করেন, খামেনেই এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজ়েশকিয়ানকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। আমেরিকাও সেই হামলায় ইজ়রায়েলকে সমর্থন করেছে। ইজ়রায়েলি ও মার্কিন বাহিনীর যৌথ হামলায় মুহুর্মুহু ড্রোন, ক্ষেপণাস্ত্র আছড়ে পড়েছে তেহরান-সহ ইরানের বড় শহরগুলিতে। ইরান প্রত্যাঘাত করছে। পশ্চিম এশিয়া জুড়ে যুদ্ধের আবহ।
-
২০:০৬
মার্কিন ভোটের পরেই ভারত-সহ চার দেশের জন্য হরমুজ় প্রণালী খুলল ইরান! হুমকি পশ্চিম এশিয়ায় ট্রাম্পের বন্ধুদের -
দু’দশক পরে ইরাক থেকে পুরোপুরি সেনা প্রত্যাহার করছে আমেরিকা! ইরানের বিরুদ্ধে অভিযানের আগে নতুন কৌশল?
-
আমেরিকা আবার হামলা শুরু করলে যুদ্ধ ছড়াবে ভারত মহাসাগরে! ট্রাম্পকে হুমকি দিলেন মোজ়তবার মুখপাত্র
-
খার্গ দ্বীপে ইরানের তেলবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা? দাবি-পাল্টা দাবির মাঝে চুপ তেহরান-ওয়াশিংটন
-
হরমুজ়ে বোমা ছোড়ার মুখে ইরানের রকেট লঞ্চার উড়িয়ে দিল আমেরিকা! প্রতিবাদে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা