Advertisement
E-Paper

আমেরিকা আবার হামলা শুরু করলে যুদ্ধ ছড়াবে ভারত মহাসাগরে! ট্রাম্পকে হুমকি দিলেন মোজ়তবার মুখপাত্র

ইরানের সরকারপোষিত সংবাদসংস্থা ফার্স-এ প্রকাশিত ভিডিয়োবার্তায় ইয়াহিয়া বলেন, ‘‘এরই মধ্যে সংঘাত পারস্য উপসাগর, হরমুজ় প্রণালী থেকে লোহিত সাগর পর্যন্ত ছড়িয়ে গিয়েছে। আবার হামলা শুরু হলে তার জবাবে সংঘাতের ফ্রন্ট আরও বিস্তৃত হবে। যা ভারত মহাসাগর, এমনকি তার বাইরের অঞ্চলেও ছড়িয়ে পড়তে পারে!’’

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৬ ০১:৩৪
(বাঁ দিকে) মোজতবা খামেনেই এবং ডোনাল্ড ট্রাম্প (ডান দিকে)।

(বাঁ দিকে) মোজতবা খামেনেই এবং ডোনাল্ড ট্রাম্প (ডান দিকে)। — ফাইল চিত্র।

আমেরিকা আবার সামরিক অভিযান শুরু করলে পশ্চিম এশিয়ার যুদ্ধ ভারত মহাসাগর পর্যন্ত ছড়িয়ে দেবে ইরান। বৃহস্পতিবার এমনই হুঁশিয়ারি দিয়েছেন সে দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজ়তবা খামেনেইয়ের উপদেষ্টা তা মুখপাত্র ইয়াহিয়া রহিম সাফাভি।

ইরানের সরকারপোষিত সংবাদসংস্থা ফার্স-এ প্রকাশিত ভিডিয়োবার্তায় ইয়াহিয়া বলেন, ‘‘এরই মধ্যে সংঘাত পারস্য উপসাগর, হরমুজ় প্রণালী থেকে লোহিত সাগর পর্যন্ত ছড়িয়ে গিয়েছে। আবার হামলা শুরু হলে তার জবাবে সংঘাতের ফ্রন্ট আরও বিস্তৃত হবে। যা ভারত মহাসাগর, এমনকি তার বাইরের অঞ্চলেও ছড়িয়ে পড়তে পারে!’’

ওয়াশিংটনের সামরিক সহযোগী সৌদি আরব মদতেপুষ্ট ইয়েমেনের সেনাকে হটিয়ে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা সম্প্রতি লোহিত সাগরের উপকূলীয় এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে। এর মাধ্যমে বাব আল-মান্দেব প্রণালীতে তাদের অবস্থান আরও শক্ত হয়েছে। এই প্রণালী সুয়েজ খালের মাধ্যমে এশিয়াকে ইউরোপের সঙ্গে যুক্ত করেছে। হরমুজ়েও ইরানের অবরোধের জেরে পণ্য ও তেলবাহী জাহাজ চলাচল প্রতিনিয়ত ব্যাহত হচ্ছে। এই পরিস্থিতিতে আমেরিকা নতুন করে সামরিক অভিযান শুরু করতে পারে বলে ইতিমধ্যেই হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার রাষ্ট্রপুঞ্জের ৮১তম সাধারণ সভায় ট্রাম্প বললেন, ‘‘চুক্তি না করলে ওদের নরকে পাঠিয়ে দেব।’’ তাঁর ওই মন্তব্যের পরেই বৃহস্পতিবার জবাব এল তেহরান থেকে।

সংক্ষেপে
  • ইরানের বাহিনী তীব্র প্রত্যাঘাতের হুঁশিয়ারি দেওয়ার পর সমাজমাধ্যমে নতুন বিবৃতি দিলেন ট্রাম্প। লিখেছেন, ‘‘ওরা নাকি বলেছে প্রত্যাঘাত করবে। সেটা করার সাহস যেন না দেখায়। যদি করে, আমরা এমন আঘাত করব যা আগে কখনও দেখা যায়নি।’’
  • আমেরিকা এবং ইজ়রায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই নিহত হয়েছেন। রবিবার সকালে তেহরান এই সংবাদ নিশ্চিত করেছে। তেহরানের রাস্তায় কান্নার রোল। মহিলারা খামেনেইয়ের ছবি হাতে রাস্তায় নেমেছেন। ইরান জানিয়েছে, প্রেসিডেন্ট-সহ তিন সদস্যের কাউন্সিলের হাতে আপাতত দেশ চালানোর ভার থাকবে।
  • শনিবার সকাল থেকে ইরানের উপর হামলা শুরু করেছিল ইজ়রায়েল। নেতানিয়াহু দাবি করেন, খামেনেই এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজ়েশকিয়ানকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। আমেরিকাও সেই হামলায় ইজ়রায়েলকে সমর্থন করেছে। ইজ়রায়েলি ও মার্কিন বাহিনীর যৌথ হামলায় মুহুর্মুহু ড্রোন, ক্ষেপণাস্ত্র আছড়ে পড়েছে তেহরান-সহ ইরানের বড় শহরগুলিতে। ইরান প্রত্যাঘাত করছে। পশ্চিম এশিয়া জুড়ে যুদ্ধের আবহ।
সর্বশেষ
২ ঘণ্টা আগে
US-Iran Conflict Iran Donald Trump Mojtaba Khamenei

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy