Advertisement
E-Paper

আমেরিকায় মধ্যবর্তী নির্বাচনের ফল। শুভেন্দুর কর্মসূচি। ভারত-নিউ জ়িল্যান্ড এক দিনের সিরিজ় শুরু। নজরে কী কী

মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সেনেটের ১০০টির মধ্যে ৩৫টি এবং নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভসের ৪৩৫টি সাধারণ আসনে ভোটগ্রহণ হচ্ছে। সেই সঙ্গে ভোটগ্রহণ হচ্ছে হাউস অব রিপ্রেজেন্টেটিভসের ‘ভোটদানের ক্ষমতাহীন’ ৬টি আসনের মধ্যে ৫টি এবং ৩৬টি প্রদেশ (স্টেট) আর ৩টি টেরিটরির গভর্নর নির্বাচন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০২৬ ০৮:০০

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

মধ্যবর্তী নির্বাচনে মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সেনেটের ১০০টির মধ্যে ৩৫টি এবং নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভসের ৪৩৫টি সাধারণ আসনের সব ক’টিতেই ভোটগ্রহণ হচ্ছে। সেই সঙ্গে ভোটগ্রহণ হচ্ছে হাউস অব রিপ্রেজেন্টেটিভসের ‘ভোটদানের ক্ষমতাহীন’ ৬টি আসনের মধ্যে ৫টি এবং ৩৬টি প্রদেশ (স্টেট) আর ৩টি টেরিটরির গভর্নর নির্বাচন। মধ্যবর্তী নির্বাচনে যদি বিরোধী ডেমোক্র্যাটরা কংগ্রেসে সংখ্যাগরিষ্ঠতা পায়, তা হলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকার তাদের সমর্থন ছাড়া ওই কক্ষে কোনও আইন পাস করতে পারবে না।

আজ রাজ‍্য সরকারের জোড়া কর্মসূচিতে ব‍্যস্ত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পঞ্চায়েত দফতরের সদর দফতর বিধাননগরে বিডিও-দের সঙ্গে বৈঠক করবেন তিনি। দ্বিতীয়ার্ধে নবান্নে সমবায় দফতরের অনুষ্ঠানে চাকরির নিয়োগপত্র তুলে দেবেন মুখ্যমন্ত্রী।

আজ শুরু ভারত-নিউ জ়িল্যান্ড এক দিনের সিরিজ়। এর আগে টি-টোয়েন্টি সিরিজ় ৩-২ জিতেছে ভারত। যদিও শেষ দুই ম্যাচে হারতে হয়েছে গৌতম গম্ভীরদের। ফলে জয় দিয়েই এক দিনের সিরিজ় শুরু করতে চাইবেন ভারতের প্রধান কোচ। পাঁচ ম্যাচের সিরিজ়ের প্রথম ম্যাচ আজ অকল্যান্ডে। আবার ভারতীয় জার্সি গায়ে দেখা যাবে রোহিত শর্মা ও বিরাট কোহলিকে। মাঠে নামবেন শুভমন গিলও। আগামী বছর এক দিনের বিশ্বকাপের আগে এই সিরিজ়কে প্রস্তুতির মঞ্চ হিসেবে দেখছে ভারত। আজ অকল্যান্ডে ভারতীয় সময় সকাল ৭.৩০ মিনিটে শুরু খেলা। সরাসরি দেখা যাবে সোনি স্পোর্টস চ্যানেল ও সোনিলিভ অ্যাপে।

News of the Day USA Election Suvendu Adhikari India Vs New Zealand

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy