Advertisement
০৫ নভেম্বর ২০২৬

—প্রতীকী চিত্র।

আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৭ মে ২০২৬ ০৯:১১
Share: Save:
না-জানলেই নয়
timer শেষ আপডেট: ২৭ মে ২০২৬ ০৭:২৫ key status

লেবাননে নিহত ৩১

লেবাননের দাবি, ইজ়রায়েলের হামলার ফলে ৩১ জন নিহত হয়েছেন। হিজ়বুল্লার সঙ্গে যুদ্ধবিরতির মধ্যে ইজ়রায়েল হানার তীব্রতা বাড়ানোর ঘোষণা করেছে। ইরানের দাবি, নিহতদের তালিকায় রয়েছেন চার জন শিশু ও তিন জন মহিলা। আহত অন্তত ৪০। 

timer শেষ আপডেট: ২৭ মে ২০২৬ ০৭:১৮ key status

পারমাণবিক কেন্দ্রে হামলার নিন্দা জানাল রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ

সংযুক্ত আরব আমিরশাহির বারাখ পারমাণবিক শক্তিকেন্দ্রে হামলার নিন্দা জানিয়ে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ জানিয়েছে আন্তর্জাতিক আইন লঙ্ঘণ করা হয়েছে। রয়টার্সের তথ্য অনুযায়ী, রাষ্ট্রপুঞ্জ হামলার জন্য এখনও পর্যন্ত কাউকে দায়ী করেনি। সংযুক্ত আরব আমিরশাহির দাবি, ইরাকের পাঠানো ছয়টি ড্রোনের মধ্য়ে একটির কারণে এই বিস্ফোরণ। 

Advertisement
timer শেষ আপডেট: ২৭ মে ২০২৬ ০৭:১৩ key status

দক্ষিণ লেবাননে নিহত ১০

দক্ষিণ লেবাননের বুর্জ শেমালিতে বিমান হামলায় শিশু ও নারী-সহ হত ১০ জন। অনেকে ধ্বংসস্তূপের নীচে আটকে। অন্ধকার থাকার কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে।

timer শেষ আপডেট: ২৭ মে ২০২৬ ০৭:১০ key status

আমেরিকার গণমাধ্যমের সমালোচনা করলেন ট্রাম্প

আমেরিকার সঙ্গে ইরানের সংঘাত সংক্রান্ত তথ্য পরিবেশনের ধরনের জন্য মার্কিন গণমাধ্যমের সমালোচনা করেছেন ট্রাম্প। 

timer শেষ আপডেট: ২৭ মে ২০২৬ ০৭:০৭ key status

যুদ্ধবিরতির আহ্বান চিনের

চিনের বিদেশ মন্ত্রী ওয়াং ই আমেরিকা ও ইরানকে যুদ্ধবিরতি বজায় রাখতে ও আলোচনার মাধ্যমে সমাধানের পরামর্শ দিয়েছেন।

timer শেষ আপডেট: ২৭ মে ২০২৬ ০৭:০৫ key status

ট্রাম্প-বেঞ্জামিন কথোপকথন

লোবাননে হিজবুল্লার বিরুদ্ধে সামরিক অভিযান যখন তীব্র তখন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মধ্যে ফোনে কথা হয়। জানা গিয়েছে, ইজ়রায়েলের মন্ত্রিসভার নিরাপত্তা সংক্রান্ত বৈঠকের পরেই এই ফোনালাপ। বৈরুতে যাতে হামলা না হয় ও ইরান-আমেরিকার আলোচনা যেন ব্যাহত না হয় সেজন্য ট্রাম্প আহ্বান জানিয়েছেন ইজ়রায়েলকে।  

Advertisement
timer শেষ আপডেট: ২৭ মে ২০২৬ ০১:৪০ key status

পাক সেনাবাহিনী প্রধানের সঙ্গে কথা চিনের বিদেশমন্ত্রীর

পাক সেনা প্রধান আসিম মুনিরের সঙ্গে চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই-র কথোপকথন হয়েছে। আমেরিকা-ইরান সংঘাতের মাঝে ইরান সফর নিয়ে মুনির নিজের অভিজ্ঞতা জানিয়েছেন চিনকে। 

প্রসঙ্গত, ইরানের নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছেন মুনির। তার পরে পাক প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফের সঙ্গে সাক্ষাৎ করতে তিনি চিন গিয়েছেন। উল্লেখ্য, চার দিনের চিন সফরে রয়েছেন শাহবাজ়। 

timer শেষ আপডেট: ২৭ মে ২০২৬ ০১:৩১ key status

খাদ্য সঙ্কটের সম্ভাবনা নিয়ে সতর্ক করল রাষ্ট্রপুঞ্জ

রাষ্ট্রপুঞ্জের খাদ্য প্রধান সতর্ক করেছেন হরমুজ় প্রণালী অবরোধ প্রসঙ্গে। তিনি জানিয়েছেন, হরমুজ় বন্ধ হলে বিশ্ব ব্যাপী সারের সরবরাহ ব্য়াহত হতে পারে। যার ফলে চলতি বছরে খাদ্য নিয়ে নিরাপত্তাহীনতা বাড়তে পারে। তাঁর মতে, হরমুজ় অবরোধ শুধু মাত্র ভূ-রাজনৈতিক সঙ্কট নয়, এটি বিশ্ব ব্য়াপী কৃষি ও খাদ্য ব্যবস্থার উপরে আঘাত হানা। 

timer শেষ আপডেট: ২৭ মে ২০২৬ ০১:১৯ key status

হরমুজ় পেরোল ২৫টি জাহাজ

আমেরিকা-ইরান সংঘাতের মাঝেই ২৫টি জাহাজ হরমুজ় প্রণালী পেরিয়েছে। এমনটাই জানিয়েছে ইরানের সামরিক বাহিনীর ইসলামিক রেভিলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর। এই সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করেছে সংবাদমাধ্যম আল জাজ়িরা। 

তাসনিম সংবাদসংস্থার তথ্য অনুযায়ী, আইআরজিসি-র দাবি, তেল ও বাণিজ্যিক জাহাজ-সহ মোট ২৫টি জাহাজ তেহরানের অনুমতি পেয়ে ও তাদের নৌবাহিনীর সঙ্গে যোগাযোগ রেখে হরমুজ় অতিক্রম করেছে। 

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy