Health Partner
Comfort Partner
Knowledge Partner

রেস্তোরাঁয় লাইন দিয়ে খেতে নারাজ! পুজোয় ১০ মিনিটে বানান ডিমের কোর্মা

সারারাত ঠাকুর দেখে বাড়ি ফিরে ক্লান্ত? বাইরে খাবার খেতে ইচ্ছা করছে না? ১০ মিনিটেই বানিয়ে ফেলুন কাজু-কিশমিশ দিয়ে তৈরি ডিমের কোর্মা। ভাত কিংবা রুটির সঙ্গে জমবে দারুণ।

আনন্দ উৎসব ডেস্ক

শেষ আপডেট: ০৬ অক্টোবর ২০২৬ ১৬:৩৭
প্রতীকী চিত্র

প্রতীকী চিত্র

পুজোয় রাতভোর ঠাকুর দেখে বাড়ি ফিরেছেন, শরীর জুড়ে ক্লান্তি। বাইরে খাবার খাওয়ার ইচ্ছাও নেই। আবার রান্নাঘরে ঢুকে বেশি সময় কাটাতেও মন চাইছে না। এমন দিনে সহজেই বানিয়ে ফেলতে পারেন ডিমের এই কোর্মা। কাজু, কিশমিশ আর নানা মশলার স্বাদে জমে যাবে পদটি।

উপকরণ:

সেদ্ধ ডিম, লবণ, কাজু বাদাম, কাঁচা লঙ্কা, কিশমিশ, সাদা তেল, লবঙ্গ, ছোট এলাচ, দারুচিনি, গোটা গোলমরিচ, পেঁয়াজ বাটা, আদা-রসুন বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, ভাজা পেঁয়াজ এবং ঘি।

প্রণালী:

প্রথমে সেদ্ধ ডিমে লবণ মাখিয়ে রেখে দিন। এ বার কাজু বাদাম, কাঁচা লঙ্কা ও কিশমিশ মিহি করে বেটে একটি পাত্রে রেখে দিন।

কড়াইয়ে সাদা তেল গরম করে ডিমগুলো ভাল করে ভেজে তুলে রাখুন। ওই তেলেই প্রয়োজনে আরও একটু তেল দিয়ে লবঙ্গ, ছোট এলাচ, দারচিনি এবং গোটা গোলমরিচ দিয়ে এক-দু’মিনিট ভেজে নিন। এর পর হালকা সুগন্ধ উঠলে পেঁয়াজ বাটা দিয়ে ভাল করে কষিয়ে নিন।

পেঁয়াজ ভাজা হয়ে গেলে আদা-রসুন বাটা দিয়ে কষতে থাকুন, যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যায়। এ বার কাজু, কিসমিস ও কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভাল করে কষিয়ে নিন। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো দিয়ে মিশিয়ে নিন।

মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে দুধ দিয়ে ভাল করে নেড়ে নিন। এর পর আগে থেকে ভেজে রাখা ডিমগুলি দিয়ে দিন। দুধ ঘন হওয়া পর্যন্ত রান্না করুন। স্বাদমতো লবণ মিশিয়ে নিন।

ঝোলে সুন্দর রং এলে চেরা কাঁচা লঙ্কা এবং ভাজা পেঁয়াজ দিয়ে দিন। সবশেষে এক চামচ ঘি দিয়ে ভাল করে মিশিয়ে গ্যাস বন্ধ করে দিন।

পুজোর ব্যস্ততার মাঝে অল্প সময়েই তৈরি হয়ে যাবে সুস্বাদু ডিমের কোর্মা। গরম ভাত কিংবা রুটির সঙ্গে পরিবেশন করুন। পুজোর দুপুরে বাড়ির সকলের পাতে এই পদ যে বেশ জমবে, তা বলাই যায়।

এই প্রতিবেদনটি "আনন্দ উৎসব" ফিচারের একটি অংশ।

Egg Recipe Food festival

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy