Health Partner
Comfort Partner
Knowledge Partner

ঘরের স্যাঁতস্যাঁতে গন্ধে নাজেহাল? পুজোর আগেই দূর করুন দুর্গন্ধ ১০ উপায়ে

সদ্য কমেছে বর্ষা। পুজোও দোরগোড়ায়। কিন্তু ঘরের আনাচে-কানাচে এখনও লেগে রয়েছে স্যাঁতস্যাঁতে গন্ধ? পুজোর আগে কী ভাবে এই দুর্গন্ধ থেকে মুক্তি পাবেন? রইল কয়েকটি সহজ টোটকা।

আনন্দ উৎসব ডেস্ক

শেষ আপডেট: ০৬ অক্টোবর ২০২৬ ১২:১২
এই চিত্রটি এআই দ্বারা নির্মিত

এই চিত্রটি এআই দ্বারা নির্মিত

বর্ষা বিদায় নিয়েছে। পুজোর গন্ধে ম ম চারিদিক। বাড়ি পরিষ্কার করে নতুন করে সাজানোর তোড়জোড় শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। কিন্তু এত কিছুর পরেও যদি ঘরে ঢুকলেই নাকে আসে ভেজা, স্যাঁতস্যাঁতে গন্ধ, তা হলে অস্বস্তির শেষ থাকে না। বর্ষার জমে থাকা আর্দ্রতা, বন্ধ ঘর, ভেজা কার্পেট কিংবা দেওয়ালের স্যাঁতসেঁতে ভাব—বাড়ির দুর্গন্ধের নেপথ্যে থাকতে পারে নানা কারণ। পুজোর আগে ঘরকে গন্ধমুক্ত করতে কী করবেন? রইল সহজ কিছু উপায়।

১। ভিনিগার

সমপরিমাণ ভিনিগার ও জল মিশিয়ে একটি স্প্রে বোতলে ভরে নিন। এ বার দুর্গন্ধযুক্ত জায়গাগুলিতে সেই মিশ্রণ স্প্রে করুন। নিমেষে পাবেন ফল।

২। বেকিং সোডা

ঘরের কোনও এক কোণে ছোট একটি বাটিতে বেকিং সোডা রেখে দিন। আর্দ্রতা এবং দুর্গন্ধ শোষণ করতে সাহায্য করে এই উপাদান। কয়েক দিন পর পর বেকিং সোডা বদলে দিন।

৩। কফির গুঁড়ো

শুকনো কফির গুঁড়ো একটি পাত্রে নিয়ে ঘরের কোণে রেখে দিতে পারেন। দুর্গন্ধ শোষণ করে ঘরের গন্ধ কিছুটা সতেজ করতে সাহায্য করে কফির গুঁড়ো।

৪। জানলা-দরজা খুলে রাখুন

দুর্গন্ধ দূর করতে ঘরে বাতাস চলাচল করা অত্যন্ত জরুরি। তাই প্রতিদিন নিয়ম করে কিছুক্ষণের জন্য জানলা-দরজা খুলে দিন।

৫। ঘরে রোদ ঢুকতে দিন

সম্ভব হলে ঘরে রোদ আসতে দিন। বালিশ, তোশক, মাদুর, কার্পেটও মাঝেমধ্যে রোদে দিন। এতে জমে থাকা স্যাঁতসেঁতে ভাব অনেকটাই কমতে পারে।

৬। চাদর-কার্পেট পরিষ্কার করুন

দীর্ঘ দিন ধরে ব্যবহার করা কার্পেট, চাদর নিয়মিত ধুয়ে পরিষ্কার করুন। সম্ভব হলে সপ্তাহে এক বার এই কাজ করার চেষ্টা করুন।

৭। আলমারিতে নিমপাতা

আলমারির ভিতরে শুকনো নিমপাতা বা নিমপাতার গুঁড়ো রেখে দিতে পারেন। তবে পাতাগুলি ভিজে গেলে তা সঙ্গে সঙ্গে সরিয়ে ফেলুন।

৮। দেওয়াল ও পাইপ পরীক্ষা করুন

দেওয়ালে ছিদ্র থাকলে, কিংবা পাইপে লিক বা ছাদ দিয়ে জল ঢোকার সমস্যা থাকলে আগে সেই সমস্যার সমাধান করতে হবে। শুধু ঘরে সুগন্ধি ছড়িয়ে দুর্গন্ধ দূর করা সম্ভব নয়।

৯। ছত্রাক দেখলে সতর্ক হন

বাড়ির কোথাও কালো বা সবুজ দাগ, ছত্রাকের আস্তরণ দেখা দিলে গ্লাভ্‌স পরে পরিষ্কার করুন এবং ঘরে ভাল ভাবে বাতাস চলাচল করান। ছত্রাকের সমস্যা বেশি হলে পেশাদারের সাহায্য নেওয়াই ভাল।

১০। ডিহিউমিডিফায়ার ব্যবহার করুন

ঘরে আর্দ্রতার পরিমাণ বেশি হলে ডিহিউমিডিফায়ার ব্যবহার করতে পারেন। সম্ভব হলে ঘরের আর্দ্রতা প্রায় ৪০-৬০ শতাংশের মধ্যে রাখার চেষ্টা করুন। এতে ঘরের অতিরিক্ত আর্দ্রতা কমাতে সাহায্য মিলবে।

Home Cleaning Tips Home Decor Durga Puja

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy