E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

ভারতের এক চতুর্থাংশ সংস্থাই সাইবার হামলার শিকার, সমীক্ষার রিপোর্ট ঘিরে চাঞ্চল্য

রিপোর্ট বলছে, মূলত সাইবার নিরাপত্তায় গলদ লোকসানের কারণ। অপরাধীদের নজর মূলত ৫০০ কোটি ডলার (প্রায় ৪৪,০০০ কোটি টাকার বেশি) বার্ষিক আয়ের সংস্থায়।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০২৫ ০৯:৩১
—প্রতিনিধিত্বমূলক ছবি।

—প্রতিনিধিত্বমূলক ছবি।

ভারতের এক চতুর্থাংশ সংস্থাই সাইবার হানার কারণে আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হল উপদেষ্টা সংস্থা পিডব্লিউসি-র রিপোর্টে। বিশ্বের প্রায় ৩৯০০টি সংস্থাকে নিয়ে সমীক্ষা চালিয়েছিল তারা। যার মধ্যে ভারতীয় ১৩৮টি। তার ২৫ শতাংশকেই সাইবার হানার শিকার হতে হয়েছে। আর এর জেরে হারাতে হয়েছে গত তিন বছরে প্রায় ১০ লক্ষ ডলার (প্রায় ৮.৯কোটি টাকা)।

রিপোর্ট বলছে, মূলত সাইবার নিরাপত্তায় গলদ লোকসানের কারণ। অপরাধীদের নজর মূলত ৫০০ কোটি ডলার (প্রায় ৪৪,০০০ কোটি টাকার বেশি) বার্ষিক আয়ের সংস্থায়।

সমীক্ষায় অংশ নেওয়া ১৩৮টি ভারতীয় সংস্থার যে ২৫% তথ‍্য সংক্রান্ত ক্ষেত্রে সাইবার হানার জন‍্য কোটি কোটি টাকা লোকসান গুনেছে, তাদের ৮৭ শতাংশই সমস্যা সামলাতে বরাদ্দ বাড়াবে ১০ শতাংশের বেশি। বাকিদের ক্ষেত্রে তা হবে ৬-১০ শতাংশ। আগামী এক বছরে যে ৮৭% সংস্থা সাইবার নিরাপত্তা সংক্রান্ত বরাদ্দ বাড়াবে বলেছে, তার মধ্যে ৪৬% কৃত্রিম মেধা (এআই) সংক্রান্ত ক্ষেত্রের নিরাপত্তা, ৩৩% ক্লাউড নিরাপত্তা এবং ২৫% তথ‍্যের নিরাপত্তা বাড়াবে বলে দাবি করেছে।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Cyber Attack

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy