Advertisement
E-Paper

টুজি পরিষেবায় জোট এয়ারসেল, বিএসএনএলের

একই সার্কেলে টুজি পরিষেবার জন্য একে অপরের পরিকাঠামো ব্যবহার করতে বিএসএনএলের সঙ্গে চুক্তি করল এয়ারসেল। রাষ্ট্রায়ত্ত সংস্থাটির সঙ্গে কোনও বেসরকারি সংস্থার এটাই প্রথম জোট বলে দাবি এয়ারসেলের।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০১৬ ০২:২৫

একই সার্কেলে টুজি পরিষেবার জন্য একে অপরের পরিকাঠামো ব্যবহার করতে বিএসএনএলের সঙ্গে চুক্তি করল এয়ারসেল। রাষ্ট্রায়ত্ত সংস্থাটির সঙ্গে কোনও বেসরকারি সংস্থার এটাই প্রথম জোট বলে দাবি এয়ারসেলের। সংস্থা জানিয়েছে, এতে দু’পক্ষই পরস্পরের পরিকাঠামো ও সম্পদ ব্যবহার করে উন্নত পরিষেবা দিতে পারবে। এই গাঁটছড়ার ফলে পরিষেবা ছড়াতে বাড়তি সুবিধা পাবে এয়ারসেল। কারণ, দেশ জুড়ে বিএসএনএলের টাওয়ার ১.১৪ লক্ষ। নতুন লগ্নির জেরে তা ১.৩৫ লক্ষ হবে ও সবচেয়ে বেশি সংখ্যক টাওয়ার তাদের হাতেই থাকবে বলে আশা। বিপুল টুজি টাওয়ার ছাড়াও ‘প্রিমিয়াম’ বলে পরিচিত ৯০০ মেগাহার্ৎজ স্পেকট্রামও আছে বিএসএনএলের। টুজি পরিষেবা দিতে যা কাজে লাগে।

Aircel BSNL 2G service

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy