E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

মিলল অনিয়মের প্রমাণ, চেন্নাই শুল্ক দফতরের বিরুদ্ধে তদন্তে সিবিআইসি

তথ্য ভিত্তিক অনুসন্ধানের প্রাথমিক রিপোর্ট পাওয়ার পরে বিস্তারিত তদন্তে উদ্যোগী হয়েছে সিবিআইসি। এক্স-এ জানিয়েছে, প্রাথমিক রিপোর্টে অনিয়মের প্রমাণ মিলেছে। ইঙ্গিত রয়েছে প্রতারণার।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ অক্টোবর ২০২৫ ০৮:৩৭

—প্রতীকী চিত্র।

চেন্নাই শুল্ক দফতরের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলেছিল উইনট্র্যাক। রাজস্ব বিভাগকে যা খতিয়ে দেখার দায়িত্ব দেয় পরোক্ষ কর পর্ষদ (সিবিআইসি)। সেই তথ্য ভিত্তিক অনুসন্ধানের প্রাথমিক রিপোর্ট পাওয়ার পরে বিস্তারিত তদন্তে উদ্যোগী হয়েছে সিবিআইসি। এক্স-এ জানিয়েছে, প্রাথমিক রিপোর্টে অনিয়মের প্রমাণ মিলেছে। ইঙ্গিত রয়েছে প্রতারণার। আমদানিকারীর এজেন্ট বা মধ্যস্থতাকারীর দ্বারা জালিয়াতি হয়ে থাকতে পারে। তার ভিত্তিতেই আরও গভীর তদন্ত ৪-৬ সপ্তাহে সম্পূর্ণ হওয়ার আশা। রিপোর্টে নাম থাকা কাস্টমস ব্রোকার এজেন্টের লাইসেন্স বাজেয়াপ্ত হয়েছে। অনুমোদন না থাকা মধ্যস্থতাকারীদের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের হয়েছে। রিপোর্টে চিহ্নিত শুল্ক অফিসারদের দায়িত্ব থেকে সরিয়ে অন্যত্র বদলি করা হয়েছে।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Tax Department Tax

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy