E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

আবার ইডি-র ডাক এড়ালেন অনিল অম্বানী, ধাক্কা খেলেন আদালতেও

খারিজ করে ফের সোমবারের মধ্যে হাজিরা দিতে বলেছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০২৫ ০৯:৪৩
অনিল অম্বানী।

অনিল অম্বানী। —ফাইল চিত্র।

বিদেশি মুদ্রা আইন (ফেমা) লঙ্ঘনের অভিযোগে রিলায়্যান্স গোষ্ঠীর কর্ণধার অনিল অম্বানীকে তলব করেছিল ইডি। গত শুক্রবার সেই হাজিরা এড়িয়ে গিয়েছিলেন শিল্পপতি। আর্জি জানিয়েছিলেন, তাঁর বয়ান যেন ভার্চুয়াল মাধ্যমে রেকর্ড করা হয়। যা খারিজ করে ফের সোমবারের মধ্যে হাজিরা দিতে বলেছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি। কিন্তু এ দিনও অনিল ইডি-র দফতরে গেলেন না। ফলে তদন্তকারী সংস্থার পরবর্তী পদক্ষেপ ঘিরে আগ্রহ বাড়ল। অন্য দিকে, কয়েকটি সংবাদমাধ্যমের বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন অনিল। তবে দিল্লির এক আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, তাঁর বিরুদ্ধে অভিযোগ সম্পর্কে সংবাদ পরিবেশন করতে এখনই বাধা দেবে না তারা।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Enforcement Directorate Anil Ambani

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy