Advertisement
E-Paper

ব্যাঙ্ক অব ইন্ডিয়ার ক্ষতি ৩,৫৮৭ কোটি

অনুৎপাদক সম্পদ বাড়ার জেরে লোকসান কয়েক গুণ বৃদ্ধি পেল ব্যাঙ্ক অব ইন্ডিয়ার। গত অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিকে (জানুয়ারি-মার্চ) নিট ক্ষতি দাঁড়াল ৩,৫৮৭ কোটি টাকায়। তার আগের বছর একই সময়ে তা ছিল ৫৬.১৪ কোটি।

শেষ আপডেট: ২৫ মে ২০১৬ ০৩:০৭

অনুৎপাদক সম্পদ বাড়ার জেরে লোকসান কয়েক গুণ বৃদ্ধি পেল ব্যাঙ্ক অব ইন্ডিয়ার। গত অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিকে (জানুয়ারি-মার্চ) নিট ক্ষতি দাঁড়াল ৩,৫৮৭ কোটি টাকায়। তার আগের বছর একই সময়ে তা ছিল ৫৬.১৪ কোটি। এ বার তাদের মোট আয়ও কমে হয়েছে ১১,৩৮৪.৯১ কোটি টাকা। ওই তিন মাসে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কটির মোট অনুৎপাদক সম্পদ দ্বিগুণের বেশি বেড়ে দাঁড়িয়েছে ঋণের ১৩.০৭ শতাংশে। নিট হিসাবেও তা বেড়ে হয়েছে ৭.৭৯%। গত ত্রৈমাসিকে এই খাতে ৫,৪৭০.৩৬ কোটি টাকা সংস্থান করা হয়েছে বলে জানিয়েছে তারা। পুরো অর্থবর্ষেও ব্যাঙ্কের লোকসানের অঙ্ক দাঁড়িয়েছে ৬,০৮৯ কোটি।

Bank Of India

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy