E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

ক্ষুদ্রশিল্পের সাহায্যে কর্মশালা

বণিকসভার ক্ষুদ্রশিল্প সংক্রান্ত কমিটির উদ্যোগে বৃহস্পতিবার এক কর্মশালা অনুষ্ঠিত হয়।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ মে ২০২৫ ০৮:৩৬
বিশেষ কর্মসূচি গ্রহণ করল বণিকসভা বিএনসিসিআই।

বিশেষ কর্মসূচি গ্রহণ করল বণিকসভা বিএনসিসিআই। —প্রতীকী চিত্র।

রাজ্যের প্রত্যন্ত প্রান্তের ছোট ও মাঝারি শিল্প সংস্থাগুলি যাতে কেন্দ্র এবং রাজ্য সরকারের দেওয়া সব রকম সাহায্য নিতে পারে, সেই লক্ষ্যে বিশেষ কর্মসূচি গ্রহণ করল বণিকসভা বিএনসিসিআই। বণিকসভাটির ক্ষুদ্রশিল্প সংক্রান্ত কমিটির উদ্যোগে বৃহস্পতিবার এই নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্ট ওই কমিটির চেয়ারম্যান অমিত সাহা জানিয়েছেন, এর পর থেকে এই ধরনের কর্মশালা রাজ্য জুড়ে আয়োজিত হবে। যাতে সরকারের দেওয়া সমস্ত সুবিধা ওই ধরনের সংস্থা চালানো প্রতিটি মানুষের সামনে তুলে ধরা যায় এবং যাতে তাঁরা তা কাজে লাগাতে পারেন। এতে রাজ্যেরও উন্নতি হবে।

এ দিন অমিতের কথায়, ‘‘পশ্চিমবঙ্গের ছোট ছোট শিল্প সংস্থাগুলি কী করে সরকারি সহায়তা পাবে, তা নিয়ে কোনও স্পষ্ট ধারণা নেই। সেই কারণেই এ বার আমরা একটি পরিষেবা কেন্দ্র তৈরি করছি। সেখানে সরকারের সব রকম সুবিধা সম্পর্কে সকলেই খুব সহজে জানতে পারবেন।’’ এ দিনের কর্মশালায় কেন্দ্রের আধিকারিকেরা উপস্থিত ছিলেন।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
industry workshop

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy