Advertisement
E-Paper

এইচপি ভাঙায় সায় পর্ষদের

অবশেষে হিউলেট-প্যাকার্ড (এইচপি) ভেঙে দু’টি আলাদা সংস্থা তৈরির সিদ্ধান্ত সায় পেল পরিচালন পর্ষদের। গত বছরই ব্যবসা ঢেলে সাজতে নিজেদের দু’টি সংস্থায় ভাঙার ঘোষণা করেছিল এইচপি।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০১৫ ০২:৪০

অবশেষে হিউলেট-প্যাকার্ড (এইচপি) ভেঙে দু’টি আলাদা সংস্থা তৈরির সিদ্ধান্ত সায় পেল পরিচালন পর্ষদের। গত বছরই ব্যবসা ঢেলে সাজতে নিজেদের দু’টি সংস্থায় ভাঙার ঘোষণা করেছিল এইচপি। সিদ্ধান্ত অনুসারে পার্সোনাল কম্পিউটার ও প্রিন্টারের ব্যবসা চলবে এইচপি-র ছাতার তলায়। আর কর্পোরেট সংস্থাগুলিকে সফটওয়্যার, কম্পিউটার সার্ভার ইত্যাদি বিক্রি ও পরামর্শ-সহ অন্যান্য পরিষেবা প্রদানের ব্যবসা করবে হিউলেট-প্যাকার্ড এন্টারপ্রাইজ। দু’টি সংস্থাই শেয়ার বাজারে নথিবদ্ধ থাকবে।

বহু দিন ধরেই পার্সোনাল কম্পিউটার পরবর্তী স্মার্ট ফোন এবং ট্যাবলেটের জমানার সঙ্গে পাল্লা দিতে সমস্যা হচ্ছে এইচপি-র। সংস্থার দাবি, এই পদক্ষেপে দু’টি সংস্থাই নির্দিষ্ট লক্ষ্যে কাজ করতে পারবে। পোক্ত হবে তাদের আর্থিক ভিতও।

hp break up hp hewlett packard

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy