E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

যুদ্ধবিরতি নিয়ে সন্দেহ দেখা দিতেই পড়ল শেয়ারবাজার, বাড়ল তেলের দামও

দিনের শেষে তা থিতু হল ৭৬,৬৩১.৬৫ অঙ্কে। লেনদেন চলাকালীন সূচক ১২১৫ পড়ে যায়। নিফ্‌টি বুধবার ৮৭৩.৭০ উঠেছিল। এ দিন ২২২.২৫ নেমে হয় ২৩,৭৭৫.১০।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২৬ ০৯:৪১
বম্বে স্টক এক্সচেঞ্জ।

বম্বে স্টক এক্সচেঞ্জ। ফাইল চিত্র।

আমেরিকা-ইরানের দু’সপ্তাহ যুদ্ধবিরতির ঘোষণা এবং তার জেরে বিশ্ব বাজারে অশোধিত তেলের ব্যারেল পিছু দাম ৯০ ডলারে নেমে আসা বুধবারের সেনসেক্সকে ৩০১৮.৯৬ পয়েন্ট ঠেলে তুলেছিল। ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই আমেরিকা, ইজ়রায়েল এবং ইরানের আচরণে সেই যুদ্ধবিরতি বহাল থাকা নিয়ে সংশয় এবং তেলের দামের ফের ১০০ ডলারমুখী দৌড় বৃহস্পতিবার ওই শেয়ার সূচককে টেনে নামাল ৯৩১.২৬ পয়েন্ট নীচে। দিনের শেষে তা থিতু হল ৭৬,৬৩১.৬৫ অঙ্কে। লেনদেন চলাকালীন সূচক ১২১৫ পড়ে যায়। নিফ্‌টি বুধবার ৮৭৩.৭০ উঠেছিল। এ দিন ২২২.২৫ নেমে হয় ২৩,৭৭৫.১০।

বাজার বিশেষজ্ঞ আশিস নন্দীর মতে, ‘‘আমেরিকা ও ইরান, দু’পক্ষেরই বক্তব্য এবং কার্যকলাপে যুদ্ধবিরতির কার্যকারিতা নিয়ে লগ্নিকারীদের মনে সন্দেহ তেরি হয়েছে। হরমুজ় প্রণালী নিয়ে অনিশ্চয়তাও কাটেনি। আমেরিকা-ইরান আলোচনার টেবিলে বসার আগেও পরস্পরকে হুমকি-হুঁশিয়ারি দিয়ে যাচ্ছে। যতক্ষণ না কোনও সঠিক সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, বাজার অস্থির থাকবে। দেশেও শিল্পে এলপিজি সরবরাহ নিয়ন্ত্রিত হওয়ায় উৎপাদনে সমস্যা হচ্ছে। যার বিরূপ প্রভাব পড়তে পারে চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে শিল্প সংস্থার আর্থিক ফলে।’’

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
BSE SENSEX

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy