E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

৭০০০ কোটি মুনাফা! পরিষেবার মান নিয়ে প্রশ্ন রেখেই ঘুরে দাঁড়াচ্ছে বিএসএনএল

দেখা গিয়েছে, গত অর্থবর্ষে বিএসএনএলের দৈনন্দিন ব্যবসা থেকে হওয়া মুনাফার অঙ্ক (অপারেটিং প্রফিট) দাঁড়িয়েছে ৭০০০ কোটি টাকা। যা বছর দুয়েক আগেও ছিল মাত্র ৫০ কোটি।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ মে ২০২৬ ০৯:৫০
—প্রতিনিধিত্বমূলক ছবি।

—প্রতিনিধিত্বমূলক ছবি।

বিএসএনএলের মতো রাষ্ট্রায়ত্ত সংস্থা ঘুরে দাঁড়াচ্ছে বলে বহু দিন ধরেই দাবি করছে মোদী সরকার। তবে তাদের পরিষেবার মান নিয়ে প্রশ্ন বহাল। রয়েছে বিস্তর অভিযোগ। এই অবস্থায় যে মুনাফা বৃদ্ধির পরিসংখ্যান প্রকাশ করেছে রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থাটি, যাকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল। দেখা গিয়েছে, গত অর্থবর্ষে বিএসএনএলের দৈনন্দিন ব্যবসা থেকে হওয়া মুনাফার অঙ্ক (অপারেটিং প্রফিট) দাঁড়িয়েছে ৭০০০ কোটি টাকা। যা বছর দুয়েক আগেও ছিল মাত্র ৫০ কোটি। গত বারের আয় তার আগের দু’বছরের তুলনায় ১৯ শতাংশের বেশি বেড়ে হয়েছে ২৫ হাজার কোটি টাকা। আগের ওই দু’টি অর্থবর্ষে তা ছিল যথাক্রমে ২১ হাজার এবং ২৩ হাজার কোটির কিছু বেশি। নিট মুনাফার নিরিখে সংস্থা অবশ্য লোকসানেই চলছে। তবে কেন্দ্রের দাবি, পরিষেবায় উন্নতির ইঙ্গিত দিয়ে বিএসএনএলের প্রতিটি সার্কলই আয় বাড়িয়েছে এবং মুনাফা করেছে দৈনন্দিন ব্যবসা থেকে। অন্য দিকে, এই প্রথম কেন্দ্রীয় সরকারের অধীন ডাক বিভাগও আয়ের দিক থেকে গড়েছে নজির। গত অর্থবর্ষে সেই অঙ্ক পেরিয়েছে ১৫,৩৭৩ কোটি টাকা, যা তাদের ১৭০ বছরের ইতিহাসে সব থেকে বেশি। এক বছরে বৃদ্ধি ২১০০ কোটি টাকার বেশি। কেন্দ্রের বার্তা, মূলত প্রযুক্তির হাত ধরেই সাফল্য।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
BSNL

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy