E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

জুন থেকে কাজ শুরু, এ বার ৫জি পরিষেবা আনছে বিএসএনএল

কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া জানালেন, ৪জি টাওয়ারগুলিতে সফটওয়্যার এবং হার্ডওয়্যার কিছু আপডেট করলেই তা ৫জি পরিষেবা দেওয়ার উপযোগী হয়ে যাবে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৯ মার্চ ২০২৫ ০৭:১৮
এক লক্ষ টাওয়ারকে ৫জি প্রযুক্তিতে নিয়ে যেতে বছরখানেক পর্যন্ত সময় লাগতে পারে।

এক লক্ষ টাওয়ারকে ৫জি প্রযুক্তিতে নিয়ে যেতে বছরখানেক পর্যন্ত সময় লাগতে পারে। —প্রতীকী চিত্র।

প্রতিদ্বন্দ্বীরা ৫জি চালু করে দেওয়ার পরেও বিএসএনএল ৪জি আনতে না পারায় বহু অসন্তুষ্ট ক্রেতা সংস্থা ছেড়েছিলেন। পরবর্তী কালে দেশীয় প্রযুক্তিতে ভর করে ৪জি সংযোগ চালুর সময়ে রাষ্ট্রায়ত্ত সংস্থাটির বার্তা ছিল, ৫জি-ও এসে যাবে দ্রুত। মঙ্গলবার কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া জানালেন, আগামী জুন থেকেই সেই কাজ শুরু হবে। যদিও ৫জি চালু হতে পারে কবে নাগাদ, তা স্পষ্ট নয়।

মন্ত্রীর দাবি, এই ক’মাসের মধ্যে সারা দেশে এক লক্ষের বেশি ৪জি টাওয়ার বসানো হয়ে যাবে। ইতিমধ্যেই ৮৯ হাজারের বেশি বসেছে। ফলে মে-জুনের মধ্যে বাকি টাওয়ার বসার পরেই সেগুলিকে প্রযুক্তিগত ভাবে উন্নীত করে ৫জি-তে নিয়ে যাওয়া হবে। তবে এই এক লক্ষ টাওয়ারকে ৫জি প্রযুক্তিতে নিয়ে যেতে বছরখানেক পর্যন্ত সময় লাগতে পারে বলেই খবর।

সিন্ধিয়ার দাবি, ৪জি টাওয়ারগুলিতে সফটওয়্যার এবং হার্ডওয়্যার কিছু আপডেট করলেই তা ৫জি পরিষেবা দেওয়ার উপযোগী হয়ে যাবে। তিনি জানান, ভারত বিশ্বের হাতেগোনা কয়েকটি দেশের মধ্যে একটি, যারা ৪জি এবং ৫জি প্রযুক্তি সম্পূর্ণ দেশেই তৈরি করেছে। একই সঙ্গে সিন্ধিয়া এ দিন জানিয়েছেন, ‘সঞ্চার সাথি’ পোর্টালে অভিযোগ পাওয়ার পরে গত কয়েক মাসে দেশ জুড়ে প্রায় ১.৭৫ কোটি ভুয়ো মোবাইল সংযোগ বন্ধ করা হয়েছে। পাশাপাশি বন্ধ করে দেওয়া হয়েছে দেড় লক্ষের বেশি ওয়টস্যাপ গ্রুপও।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
BSNL 5G Network

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy