Advertisement
E-Paper

মাল্যের বাড়িতে সিবিআই হানা

মুম্বই, গোয়া, বেঙ্গালুরু-সহ দেশের বিভিন্ন জায়গায় বিজয় মাল্যের অফিস ও বাড়িতে হানা দিল সিবিআই। কিংফিশার এয়ারলাইন্সের অফিসেও তল্লাশি চালিয়েছে তারা। আইডিবিআই ব্যাঙ্কের ৯০০ কোটি টাকার ঋণ ফেরত না-দেওয়া সংক্রান্ত এক তদন্তের সূত্র ধরেই বিমান পরিবহণ সংস্থা এবং তার কর্ণধারের বাড়িতে এই তল্লাশি বলে সংশ্লিষ্ট সূত্রে খবর।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১১ অক্টোবর ২০১৫ ০৩:৫৬

মুম্বই, গোয়া, বেঙ্গালুরু-সহ দেশের বিভিন্ন জায়গায় বিজয় মাল্যের অফিস ও বাড়িতে হানা দিল সিবিআই। কিংফিশার এয়ারলাইন্সের অফিসেও তল্লাশি চালিয়েছে তারা। আইডিবিআই ব্যাঙ্কের ৯০০ কোটি টাকার ঋণ ফেরত না-দেওয়া সংক্রান্ত এক তদন্তের সূত্র ধরেই বিমান পরিবহণ সংস্থা এবং তার কর্ণধারের বাড়িতে এই তল্লাশি বলে সংশ্লিষ্ট সূত্রে খবর। এই মামলায় মাল্য, কিংফিশার এয়ারলাইন্স ও তার চিফ ফিনান্সিয়াল অফিসার এ রঘুনাথন ও আইডিবিআই ব্যাঙ্কের বিভিন্ন কর্তার বিরুদ্ধে অভিযোগ এনেছে সিবিআই।

প্রসঙ্গত, স্টেট ব্যাঙ্কের নেতৃত্বাধীন ১৭টি ব্যাঙ্কের কনসোর্টিয়াম কিংফিশারকে ঋণ দিয়েছিল, যার মধ্যেই ছিল আইডিবিআই ব্যাঙ্কও। কিন্তু তার বাইরে গিয়ে কেন ব্যাঙ্কটি সংস্থাকে আলাদা ঋণ দিয়েছিল এবং সে বিষয়ে ব্যাঙ্কের নিজেদের রিপোর্টও অগ্রাহ্য করেছিল, তা নিয়েই তদন্ত শুরু করেছে সিবিআই। বিষয়টি নিয়ে তদন্তের জন্য মাল্যকে ডেকে পাঠানো হতে পারেও বলে খবর মিলেছে।

vijay mallya cbi cbi raid sbi consortiu idbi bank

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy