E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

আমেরিকার শুল্ক-ধাক্কা সামলাতে নতুন রফতানি প্রকল্প কেন্দ্রের

বিদেশ মন্ত্রক জানিয়েছে, ২০২৫-২৬ অর্থবর্ষ থেকে শুরু করে এই প্রকল্পে ৪৫৩১ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। বিদেশে বাণিজ্য মেলা, প্রদর্শনী এবং ক্রেতা-বিক্রেতা বৈঠকের মতো কর্মসূচিতে এই টাকা খরচ করা হবে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০২৬ ০৮:৪৫

—প্রতীকী চিত্র।

আমেরিকার চড়া আমদানি শুল্কে ধাক্কা খেয়েছে ভারতীয় রফতানি। সেখান থেকে তাকে ঘুরিয়ে দাঁড় করাতে গত নভেম্বরে ২৫,০৬০ কোটি টাকার প্রকল্প ঘোষণা করেছিল কেন্দ্র। বুধবার তার একটি অংশ রফতানি উন্নয়ন মিশন চালু করল তারা। এক বিজ্ঞপ্তি জারি করে বিদেশ মন্ত্রক জানিয়েছে, ২০২৫-২৬ অর্থবর্ষ থেকে শুরু করে এই প্রকল্পে ৪৫৩১ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। বিদেশে বাণিজ্য মেলা, প্রদর্শনী এবং ক্রেতা-বিক্রেতা বৈঠকের মতো কর্মসূচিতে এই টাকা খরচ করা হবে। উপকৃত হবে মূলত ক্ষুদ্র, ছোট ও মাঝারি সংস্থা (এমএসএমই)।

এ দিন ডিরেক্টর জেনারেল অব ফরেন ট্রেড অজয় বাধু জানান, সামগ্রিক প্রকল্পের বাকি অংশ জানুয়ারির মধ্যেই চালু করা হবে। শুধু চলতি অর্থবর্ষের শেষ তিন মাসেই খরচ হবে ৫০০ কোটি টাকা।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Trade Deals Export Industry

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy