E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

নেই ভি-ভাবনা

বুধবার কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী জ‍্যোতিরাদিত‍্য সিন্ধিয়ার বার্তা, সরকারের হাতে ভি-এর ৪৯% অংশীদারি রয়েছে। তা আরও বাড়িয়ে বিএসএনএলের পরে তাকে দ্বিতীয় রাষ্ট্রায়ত্ত সংস্থা করে তুলতে চায় না।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ জুলাই ২০২৫ ০৯:১০
ভি-র ৩৭,০০০ কোটি টাকার বকেয়া মকুব করেই কেন্দ্র তাদের অংশীদার হয়েছিল।

ভি-র ৩৭,০০০ কোটি টাকার বকেয়া মকুব করেই কেন্দ্র তাদের অংশীদার হয়েছিল। —প্রতীকী চিত্র।

ঋণ জর্জরিত ভোডাফোন আইডিয়া (ভি) বলেছিল, সরকার পাশে না দাঁড়ালে আগামী এপ্রিলের পরে তারা দেউলিয়া হয়ে যাবে। ইঙ্গিতে আর্জি ছিল বকেয়া মকুবের। বুধবার কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী জ‍্যোতিরাদিত‍্য সিন্ধিয়ার বার্তা, সরকারের হাতে ভি-এর ৪৯% অংশীদারি রয়েছে। তা আরও বাড়িয়ে বিএসএনএলের পরে তাকে দ্বিতীয় রাষ্ট্রায়ত্ত সংস্থা করে তুলতে চায় না। তাই বকেয়া মকুবের পরিকল্পনা নেই। এমনকি ভি-কে নিয়ে কী করা হবে, আপাতত তা ভাবাও হচ্ছে না। এর আগে ভি-র ৩৭,০০০ কোটি টাকার বকেয়া মকুব করেই কেন্দ্র তাদের অংশীদার হয়েছিল। সিন্ধিয়ার এ দিনের বক্তব্য ভোডাফোনের ভবিষ্যৎ নিয়ে সংশয় বাড়াল বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Vodafone Idea Telecom

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy