E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

‘শ্রমদাতা এবং পুঁজিদাতার মধ্যে আর্থিক মুনাফার সমবণ্টন’ নিয়ে সওয়াল কেন্দ্রীয় আর্থিক উপদেষ্টার

দীর্ঘস্থায়ী তেজি বাজার তৈরি তখনই সম্ভব হবে, যখন কারখানা বা পরিষেবা ক্ষেত্রে উৎপাদিত পণ্য কেনার জন্য সাধারণ মানুষের যথেষ্ট আর্থিক ক্ষমতা থাকবে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬ ০৬:১৫
কেন্দ্রের মুখ্য উপদেষ্টা ভি অনন্ত নাগেশ্বরনের।

কেন্দ্রের মুখ্য উপদেষ্টা ভি অনন্ত নাগেশ্বরনের। — ফাইল চিত্র।

দেশের আর্থিক উন্নতির সুবিধা সংস্থার মালিক এবং শ্রমিকের মধ্যে ভাগাভাগি ন্যায্য ভাবে করার সওয়াল করলেন কেন্দ্রের মুখ্য আর্থিক উপদেষ্টা ভি অনন্ত নাগেশ্বরন। তাঁর কথায়, ‘‘ভারতের আর্থিক বৃদ্ধি প্রকৃত অর্থে দেশের অর্থনীতিকে তখনই বদলে দেবে, যখন শ্রমদাতা এবং পুঁজিদাতার মধ্যে উৎপাদনের মুনাফা ন্যায্য ভাবে বণ্টন করা হবে।’’

তাঁর বার্তা, এই ন্যায্য বণ্টনকে দানখয়রাতি হিসেবে দেখলে ভুল হবে। এটা আসলে স্বাস্থ্যকর এবং ধারাবাহিক ভাবে উন্নয়নমুখী বাজার অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। দীর্ঘস্থায়ী তেজি বাজার তৈরি তখনই সম্ভব হবে, যখন কারখানা বা পরিষেবা ক্ষেত্রে উৎপাদিত পণ্য কেনার জন্য সাধারণ মানুষের যথেষ্ট আর্থিক ক্ষমতা থাকবে। যিনি কিনবেন তিনি কোনও না কোনও ভাবে কোথাও কর্মরত এক জন কর্মী। কর্মীদের কম বেতন দিয়ে, কাঁচামাল সরবরাহকারীদের পাওনা বাকি রেখে যে অর্থ বাঁচবে, তাকে যদি মুনাফা হিসেবে দেখা হয়, তা হলে তা কার্যত নিজেকেই নিজে হারিয়ে দেওয়ার মতো হবে।


এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
India Economic Growth Indian Economy Economic Growth V Anantha Nageswaran

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy