E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

তীব্র দোলাচলে সতর্ক থাকার বার্তা

দেশে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে এমন কিছু ঘটনা ঘটছে, যার জেরে লগ্নিকারীরা দিশা খুঁজে পাচ্ছেন না। কখনও দ্রুত শেয়ার কিনছেন, তার পরেই তড়িঘড়ি বেচে দিচ্ছেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ অগস্ট ২০২৪ ০৪:৪৬

—প্রতীকী চিত্র।

শেয়ার বাজার বহু দিন ধরেই অস্থির। চলতি মাসের গোড়া থেকে ঠিক যেন পেন্ডুলামের মতো দুলছে সূচক। কখনও বিপুল উঠছে সেনসেক্স, কখনও পড়ছে মুখ থুবড়ে। এমনই তার ওঠানামা যে, ছ’দিনে উত্থানের অঙ্ক প্রায় ১৬৯৫, পতন মোট ৩৮৫৬।

বিশেষজ্ঞ আশিস নন্দীর দাবি, এ থেকে স্পষ্ট চূড়ান্ত অস্থির বাজার। দেশে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে এমন কিছু ঘটনা ঘটছে, যার জেরে লগ্নিকারীরা দিশা খুঁজে পাচ্ছেন না। কখনও দ্রুত শেয়ার কিনছেন, তার পরেই তড়িঘড়ি বেচে দিচ্ছেন। তাঁর কথায়, ‘‘আসলে নানা রকম পরস্পর বিরোধী খবর আসছে। যেমন, হঠাৎ জানা গেল আমেরিকায় মন্দার আশঙ্কা। আবার শুক্রবারের খবর, সেখানে কর্মসংস্থান বেড়েছে। দেশে সরকার বাজেটে মূলধনী লাভকর বাড়িয়েছে। এখন আবার তা কমল। তার উপর পশ্চিম এশিয়া আরও উত্তপ্ত হয়েছে। আগাম লেনদেনের ক্ষেত্রেও কেন্দ্র ও সেবি যে সব পদক্ষেপ করছে, তাতে হাতের শেয়ার বেচছেন বহু লেনদেনকারী।’’

আশিসের পাশাপাশি বিশেষজ্ঞ কমল পারেখেরও বার্তা, সাধারণ লগ্নিকারীদের উচিত খুব সাবধানে পা ফেলা। একসঙ্গে বেশি লগ্নি না করে, কিস্তিতে ধাপে ধাপে শেয়ার কেনাই ভাল। সতর্ক হয়ে বাছতে হবে সংস্থা।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Share Market BSE SENSEX Indian Economy

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy