E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

অশোধিত তেলের দাম কমতে কমতে ৭৬ ডলার! কিন্তু ভারতের লাভ হবে কি?

বিশ্ব বাজারে আবার নামছে অশোধিত তেলের দর। ইতিমধ্যেই ব্রেন্ট ক্রুডের ব্যারেল ঠেকেছে ৭৬.৪৬ ডলারে। যা সম্প্রতি ৮০ ডলারে পেরিয়েছিল।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০২৫ ০৮:০০
ব্রেন্ট ক্রুডের ব্যারেল ঠেকেছে ৭৬.৪৬ ডলারে।

ব্রেন্ট ক্রুডের ব্যারেল ঠেকেছে ৭৬.৪৬ ডলারে। —প্রতীকী চিত্র।

এক দিকে আমেরিকায় তেলের মজুত বৃদ্ধি। অন্য দিকে সে দেশের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন দেশের পণ্যে চড়া আমদানি শুল্ক বসানোর নীতির জেরে ফের বাণিজ্য যুদ্ধের আশঙ্কা। এই জোড়া কারণেই বিশ্ব বাজারে আবার নামছে অশোধিত তেলের দর। ইতিমধ্যেই ব্রেন্ট ক্রুডের ব্যারেল ঠেকেছে ৭৬.৪৬ ডলারে। যা সম্প্রতি ৮০ ডলারে পেরিয়েছিল।

বিশেষজ্ঞদের মতে, তেলের দাম কমলে ভারতের মতো দেশের সুবিধা হবে আমদানির খরচ কমায়। তবে ডলারের সাপেক্ষে টাকার দাম যে গতিতে চড়ছে, তাতে শেষ পর্যন্ত সেই লাভের দেখা পাওয়া কঠিন। যে কারণে বিশ্ব বাজারে জ্বালানি সস্তা হওয়ার সুবিধা দেশবাসীর ঘর পর্যন্ত পৌঁছবে বলে মনে করছেন না অনেকেই। একাংশের অবশ্য যুক্তি, সেই জন্যেই বাজেটে পেট্রল-ডিজ়েলের মতো জ্বালানিতে কেন্দ্রের আমদানি শুল্ক কমানো জরুরি। তাতে আমজনতার খরচ অন্তত কিছুটা কমার পথ তৈরি হতে পারে।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
crude oil price Fuel

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy