পশ্চিম এশিয়ায় ভূ-রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধির জেরে ফের বিশ্ব বাজারে অশোধিত তেলের দাম ব্যারেল পিছু ১০০ ডলার পার করল। এর ফলে তেলে আমদানি নির্ভর ভারতের অর্থনীতি নতুন করে ঝুঁকির মুখে পড়ল বলে মনে করছেন বাজার বিশ্লেষকেরা। তাঁদের অনেকেরই আশঙ্কা, অশোধিত তেল এই গতিতে চড়লে অচিরেই তা ১১০ ডলারের গণ্ডি পেরিয়ে যাবে। যা ভারতের আমদানি খরচ বাড়বে।
মূল্যবৃদ্ধির হার তাতে আরও দ্রুত চড়তে পারে। ইতিমধ্যেই দেশে পাইকারি মূল্যবৃদ্ধি ১০ শতাংশের কাছে চলে গিয়েছে। খাবার-সহ বিভিন্ন পণ্যের দাম চড়ছে খুচরো বাজারেও। আইসিএআই-এর পূর্বাঞ্চলের প্রাক্তন চেয়ারম্যান অনির্বাণ দত্ত বলেন, ‘‘বিশ্ব বাজারে তেলের দাম বৃদ্ধি সাধারণ রোজগেরে মানুষদের আরও বিপাকে ফেলতে পারে। সরকারি কোষাগারে অত্যধিক চাপের কারণে ফের পেট্রল, ডিজ়েল বা রান্নার গ্যাসের দাম বৃদ্ধি অস্বাভাবিক নয়। দেশের স্বার্থে জ্বালানি সাশ্রয় করার এখনই উপযুক্ত সময়। এ বিষয়ে নাগরিকদের সচেতন করেতোলা প্রয়োজন।’’