E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

বাড়িতে বসেই পার্সেল বুকিং থেকে সেভিংস অ্যাকাউন্ট খোলার সুবিধা, চালু হল ‘ডাক সেবা’ অ্যাপ

‘ডাক সেবা’ নামক অ‍্যাপে ফোনের মাধ্যমেই মিলবে সব ধরনের ডাক পরিষেবা, দাবি বিভাগের কর্তাদের। পার্সেল বুকিং, ট্র‍্যাকিং, বিমা থেকে সেভিংস অ‍্যাকাউন্টের সমস্ত কাজ সারা যাবে বাড়িতে বসে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ নভেম্বর ২০২৫ ০৭:৫৫

—প্রতীকী চিত্র।

সম্প্রতি পুরোপুরি ডিজিটাল হয়েছে ভারতের ডাক পরিষেবা। নতুন প্রযুক্তি চালুর কারণে জেরবার হচ্ছেন গ্রাহক। আর তার মধ‍্যেই নতুন মোবাইল অ‍্যাপ আনল ডাক বিভাগ। ‘ডাক সেবা’ নামক এই অ‍্যাপে ফোনের মাধ্যমেই মিলবে সব ধরনের ডাক পরিষেবা, দাবি বিভাগের কর্তাদের। পার্সেল বুকিং, ট্র‍্যাকিং, বিমা থেকে সেভিংস অ‍্যাকাউন্টের সমস্ত কাজ সারা যাবে বাড়িতে বসে।

দফতরের কর্তাদের দাবি, এর ফলে গ্রাহককে আর ডাকঘরে গিয়ে পরিষেবা নিতে হবে না। বাড়িতে বসে এখন সব পরিষেবা পাওয়া যাবে। ফলে ডাকঘরে ভিড়ভাট্টাও কমবে। যদিও গ্রাহকদের একাংশের অভিযোগ, যেখানে ডাকঘরে গিয়েই পরিষেবা পাওয়া যায় না, সেখানে এই অ‍্যাপ ঠিক ভাবে চলবে আশা করা কঠিন। তবে কর্তাদের দাবি, প্রথমে কিছু সমস্যা হতে পারে। পরে ঠিক হয়ে যাবে। অন্য সব অ‍্যাপের মতো এটির মাধ‍্যমেও আধুনিক পরিষেবা মিলবে।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Postal Department APP

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy