E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

হরমুজ়ে আটকে থাকা জাহাজ ও কর্মীদের জন্য ব্যবস্থা নিক কেন্দ্র, দাবি ইউনিয়নের

এ বার দাবি পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালীতে আটকে থাকা জাহাজ এবং কর্মী-নাবিকদের জন্য ব্যবস্থা নিক তারা। ভারতীয় মজদুর সঙ্ঘের (বিএমএস) নাবিক সংগঠনের অভিযোগ, দ্রুত নির্দেশিকা দরকার। বহু জীবন জড়িয়ে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ মার্চ ২০২৬ ০৭:৩৮

—প্রতীকী চিত্র।

জাহাজের মাত্রাছাড়া ভাড়ায় রাশ টানতে নির্দেশিকা জারি করেছে নিয়ন্ত্রক ডি জি শিপিং। এ বার দাবি পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালীতে আটকে থাকা জাহাজ এবং কর্মী-নাবিকদের জন্য ব্যবস্থা নিক তারা। ভারতীয় মজদুর সঙ্ঘের (বিএমএস) নাবিক সংগঠনের অভিযোগ, দ্রুত নির্দেশিকা দরকার। বহু জীবন জড়িয়ে।

তাদের দাবি, ড্রোন ও মিসাইল হানায় হরমুজে বিভিন্ন জাহাজে আগুন লাগার ঘটনা ঘটেছে। অন্তত তিন জন ভারতীয় নাবিক মারা গিয়েছেন। কর্মীদের সুরক্ষায় তাই ডি জি শিপিংয়ের হস্তক্ষেপ জরুরি। জাহাজের যাতায়াত, আক্রমণের মুখে পড়লে কোথায় কী ভাবে সাহায্য মিলবে তা নিয়ে নির্দেশিকা চান সংগঠনের কর্তা আর পি ভেট্টিল।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
US-Israel vs Iran Ship

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy