E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

খারিজ ট্রাই-এর সুপারিশ, স্যাট-নেটের লাইসেন্স ফি নীতি চূড়ান্ত করে ফেলল ডট

সূত্রের খবর, ট্রাইয়ের পরামর্শ খারিজ করে দিয়েছে ডট। লাইসেন্স বা ইউসেজ ফি বাবদ মোট আয়ের ৫% জমা দেওয়ার সুপারিশ করেছে তারা। ট্রাইয়ের পরামর্শ ছিল ৪%।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ অক্টোবর ২০২৫ ০৭:২৯

—প্রতীকী চিত্র।

কৃত্রিম উপগ্রহ ভিত্তিক ইন্টারনেট (স্যাট-নেট) পরিষেবার জন‍্য সংস্থাগুলিকে কী হারে লাইসেন্স ফি দিতে হবে, সে ব্যাপারে কার্যত চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলল টেলিকম দফতর (ডট)। কেন্দ্রীয় মন্ত্রিসভার সম্মতি পেলেই তা কার্যকর হয়ে যাবে। সূত্রের খবর, ট্রাইয়ের পরামর্শ খারিজ করে দিয়েছে ডট। লাইসেন্স বা ইউসেজ ফি বাবদ মোট আয়ের ৫% জমা দেওয়ার সুপারিশ করেছে তারা। ট্রাইয়ের পরামর্শ ছিল ৪%। শহরাঞ্চলে সংস্থাগুলিকে গ্রাহক পিছু ৫০০ টাকা দেওয়ার কথা বলেছিল ট্রাই। ডট তা-ও বাতিল করে দিয়েছে।

ডট সূত্রের বক্তব্য, গ্রাহকের সংখ‍্যা নির্ধারণ করা ও সেই অনুসারে টাকা আদায়ের প্রক্রিয়া জটিল। সে কারণে গ্রাহক পিছু ফি নেওয়ার পরামর্শ যুক্তিযুক্ত নয়। তবে সরকারের রাজস্ব ঘাটতি যাতে না হয়, সেই উদ্দেশ্যে লাইসেন্স ফি ৪ শতাংশের বদলে ৫% রাখা হচ্ছে। উল্লেখ‍্য, স‍্যাট নেটের ফি নিয়ে দীর্ঘদিন ধরেই ডটের সঙ্গে ট্রাইয়ের মতবিরোধ চলছিল। এখন জিএসও ভিত্তিক কৃত্রিম উপগ্রহ পরিষেবার (যে প্রযুক্তিতে ব্রডব্যান্ড ইন্টারনেট চলে) ক্ষেত্রে ৩%-৪% লাইসেন্স ফি দিতে হয়। সেখানে স‍্যাট-নেট পরিষেবার পরিধি অনেকটাই বিস্তৃত। ব‍্যবসার সুযোগও বেশি।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
DoT TRAI

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy