E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

বাড়ছে মুদ্রাস্ফীতি, ডিসেম্বরে কি আরও এক বার সুদ বাড়াবে রিজ়ার্ভ ব্যাঙ্ক?

সোমবার ভারতীয় স্টেট ব্যাঙ্কের চেয়ারম্যান সিএস শেট্টির বার্তা, তাঁদের ধারণা আগামী ডিসেম্বরের ঋণনীতিতে আরও প্রায় ৫০ বেসিস পয়েন্ট বাড়তে পারে সুদ। যা ঋণের চাহিদাকে টেনে নামাতে পারে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০২৬ ০৭:১৬
রিজ়ার্ভ ব্যাঙ্ক।

রিজ়ার্ভ ব্যাঙ্ক। — ফাইল চিত্র।

দেশের বাজারে খুচরো মূল্যবৃদ্ধির হার যে ভাবে মাথা তুলছে, তাতে অক্টোবরে ২৫ বেসিস পয়েন্ট সুদ বাড়িয়ে রিজ়ার্ভ ব্যাঙ্ক থেমে যাবে বলে মনে করছেন না সংশ্লিষ্ট প্রায় কেউই। এই প্রেক্ষিতে সোমবার ভারতীয় স্টেট ব্যাঙ্কের চেয়ারম্যান সিএস শেট্টির বার্তা, তাঁদের ধারণা আগামী ডিসেম্বরের ঋণনীতিতে আরও প্রায় ৫০ বেসিস পয়েন্ট বাড়তে পারে সুদ। যা ঋণের চাহিদাকে টেনে নামাতে পারে। তবে সেই ধাক্কা অত্যাবশ্যক নয়, এমন জিনিসপত্র কেনার জন্য ধার নেওয়ার ক্ষেত্রেই সীমাবদ্ধ থাকবে বলে অভিমত শেট্টির। এমনকি এতে খুচরো ঋণের অনুৎপাদক সম্পদে পরিণত হওয়ার ঝুঁকিও তেমন দেখছেন না তিনি। এ দিকে, ব্যাঙ্কগুলির সংগঠন আইবিএ-র চেয়ারম্যান হিসেবে শেট্টির বার্তা, ইউপিআই-তে মাসুল (এমডিআর) বসানোর পক্ষে তাঁরা। তবে কোনও ব্যবসায়ী যাতে ক্রেতাদের থেকে জোর করে ওই মাসুল আদায় করতে না পারেন, সংশ্লিষ্ট সকলের সঙ্গে মিলে সেটা নিশ্চিত করার প্রক্রিয়া চালাচ্ছে আইবিএ।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Reserve bank of India Reserve Bank of India (RBI) RBI Inflation rate

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy